
কথায় আছে কুকুর সবচেয়ে প্রভুভক্ত প্রানী। নিজের জীবন দিয়ে হলেও সে তার প্রভুকে রক্ষাকরে। বিশ্বাসের দিক থেকে কুকুরকে চোখ বুজে বিশ্বাস করা যায়। এটি এমনি একটি গল্প। একটি কুকুর পাঁচ বছর ধরে তার মালিকের জন্য অপেক্ষা করছে। সে নিজের চোখে তার মালিকের নৃশংস মৃত্যু দেখার পর ও সে অপেক্ষা করছে তার মালিকের জন্য। যদি কোনো একদিন ফিরে আসে! ঠিক তাই হলো! সত্যি তার মালিক ফিরে আলো! তবে সে তার মালিকের প্রতিরুপ! তার মালিকে সে ওই ব্যাক্তিটার মাঝে খুজে পায়। গড়ে উঠে তাদের মধ্যে আত্মার বন্ধুত্ব। দুইজন দুইজনকে খুব ভালোবাসে৷ তবে এইবার যেনো ভাগ্য তাদের সাধ দিলো না। তার নতুন মালিককে মারার জন্য কিছু লোক আসে। ওর চোখের সামনে ভেসে উঠে ওর পুরানো মালিকের সেই নৃশংস দৃশ্য। ও নতুন মালিকে বাচানোর জন্য মরিয়া হয়ে উঠে। বাচাতেও পারে। তবে তা নিজের প্রানের বিনিমিয়! হয়তো এই জন্য ও এত দিন বেচেছিলো।