

শহরে একের পর এক অপহরণের ঘটনায় পুলিশ দিশেহারা। অপহরণগুলোকে সিরিয়াল কিডন্যাপিং বলা যাচ্ছে না, কারণ একটা কেসের সাথে অন্যটার সম্পর্ক নেই। কিন্তু এই কিডন্যাপিংগুলোর পিছনে আসলে কে আছে? আর উদ্দেশ্যই বা কী? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অপহরণগুলোর সাথে স্বপ্নের কী সম্পর্ক? অপহরণের আল্টিমেট মোটিভ কি তাহলে স্বপ্নের সাথে রিলেটেড? ঘটনাক্রমে এর সাথে জড়িয়ে যায় মো নিজেও। নিজেকে উদ্ধার করার পাশাপাশি তার সংকল্প অপহরণকারী আসল মোটিভ খুঁজে বের করা।