

মালঞ্চ, এক বাগানের গল্প। নানারকম ফুলের উপস্থিতি সেই বাগানকে দান করেছে অপরূপ সৌন্দর্য। বাস্তবতার নিষ্ঠুর পেষণে কোনো ফুলের পাপড়ি ছিঁড়ে গেছে, আবার অতীতের বিষাক্ত আগাছা কোনো এক ফুলকে করেছে রুক্ষ, কঠিন। মাহিবা, আহমাদ ঠিক এমনই দুটো ফুল। মাহিবার মলিন পাপড়ির সুবাস দিয়ে আহমাদের বিষাক্ত অতীতের দুর্গন্ধ মুছে দেওয়ার চেষ্টার নামই মালঞ্চ।
"মাশাল্লাহ, কি সুন্দর লেখার হাত আপনার। গল্প সবাই লেখে কিন্তু বেশিভাগ গল্পে কোন শিক্ষনীয় কিছু থাকে না, আবার যেই গল্পগুলায় থাকে সেগুলো খুব বোরিং হয়ে যায়, এত সুন্দর করে উপস্থাপন করতে পারে না। আপনার উপস্থাপনা শব্দ চয়ন খুবই গোছানো আর সাবলীল। একটুও বিরক্ত লাগে না মনে হয় পড়তেই থাকি। শেষ পর্বে গিয়ে এটাই যে শেষ সেটাই বিশ্বাস হচ্ছিল না বারবার স্ক্রল করছিলাম, শেষটা অপূর্ণ থেকে গেল আরেকটু হলে ভালো লাগতো। প্রত্যেকটা চরিত্রই মন ছুঁয়ে গেছে।"
মাশাল্লাহ, কি সুন্দর লেখার হাত আপনার। গল্প সবাই লেখে কিন্তু বেশিভাগ গল্পে কোন শিক্ষনীয় কিছু থাকে না, আবার যেই গল্পগুলায় থাকে সেগুলো খুব বোরিং হয়ে যায়, এত সুন্দর করে উপস্থাপন করতে পারে না। আপনার উপস্থাপনা শব্দ চয়ন খুবই গোছানো আর সাবলীল। একটুও বিরক্ত লাগে না মনে হয় পড়তেই থাকি। শেষ পর্বে গিয়ে এটাই যে শেষ সেটাই বিশ্বাস হচ্ছিল না বারবার স্ক্রল করছিলাম, শেষটা অপূর্ণ থেকে গেল আরেকটু হলে ভালো লাগতো। প্রত্যেকটা চরিত্রই মন ছুঁয়ে গেছে।
Read all reviews on the Boitoi app
আসসালামু আলাইকুম। আমি আপনার একজন নিয়মিত পাঠক। আজ মালঞ্চ গল্পের সাথে আমার ই বুক যাত্রা শুরু করলাম।আলহামদুলিল্লাহ। আপনার লেখা বরাবরই আমার হৃদয় ছুয়ে ফেলে। এটিও তার ব্যতিক্রম নয়।আমার সবচেয়ে ভালো লেগেছে আহমাদ চরিত্র। কেননা চরিত্রটা বেশ রহস্যময় এবং অদ্ভুত। প্রথম দিকে পড়তে গিয়ে আমার বেশ হাসি লেগেছে। কিন্তু শেষে এসে চরিত্রটা আমার হৃদয় ছুয়েছে।তার চরিত্রটা ভাই হিসেবে আমার বেশ ভালো লেগেছে। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তা'আলা আপনার লেখায় বারাকাহ দান করুন।
আমি চাই আমার রিভিও দেখে কেউ এটি পড়ুক এবং পড়ে বলুক" অসাধারণ "
পুরো গল্পটা চমৎকার ছিল। কিন্তু শেষটা এমন অসমাপ্ত হবে আশা করিনি। Disappointed 😓
গল্পটা পড়ে এতো ভালো লেগেছে। মাশা আল্লাহ। এমন সুন্দর লেখনী অনেক দিন পড়ি না।সুন্দর, সাবলীল, এতো আদুরে টাইপ মনে হয় নিজের ভিতর যত্ন করে রেখে দেয়।ছাদে যখন তোষক লাঠি দিয়ে পিঠাচ্ছিল তখনকার ঝগড়া টা আমার অনেক ভালো লেগেছে।সাধারণ গল্প কিন্তু আপু লিখেছে মানেই অসাধারণ।গল্পটা মনে হয়েছে জীবন্ত।
অনেক সুন্দর
অসাধারণ একটা গল্প পড়ে শেষ করলাম। গল্পটাতে প্রতিটি চরিত্রের চমৎকার আর শিক্ষনীয় আর বাস্তবমুখী। আমাকে সব বুঝে বেশি মুগ্ধ করেছে হাসনাহেনা চরিত্রটি। ধীরে ধীরে যদি এত সুন্দর হয়েছে। এখানে অনেক কিছুই দেখানো হয়েছে যে আমরা বাস্তবে নিজেরা এরকম কিছু শিকার হয়। গল্পটা মনে হচ্ছে শেষ হয়েছে শেষ হয়নি ❤️❤️❤️❤️❤️❤️ অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক সুন্দর গল্প টা আপু 🥰
অসাধারণ একটি গল্প। এখনকার সময়ে পাঠকরা যেসব লিখাকে বেস্টসেলার হিসাবে কিনছে বা ঘোষণা করছে তারা কী আদও সাহিত্য বুঝে কি না আমার সন্দেহ হয়। মালঞ্চ বলতে ফুলের বাগান, গল্পটি আসলেই অনেক ভালো লেগেছে। পুরোনো সাহিত্যের ছোঁয়া পেলাম এটি পড়ে। এগিয়ে যান আপু, লিখুন, আপনার লিখা শব্দ একদিন কবিতা হয়ে ফুটবে। ইনশাআল্লাহ্
অসাধারন একটি মনকাড়া গল্প ।