

জীবন আর মহাবিশ্ব খুব সাধারণ দেখালেও বিচিত্র কোন কারণে বড্ড রহস্যময়! মানুষ রহস্য পছন্দ করে না। মানুষ নির্দিষ্ট উত্তর চায়। নির্দিষ্ট সেই উত্তর খুঁজতে গিয়ে আরও অনেক রহস্য জন্ম নেয়। তখন আবারও উত্তরের খোঁজ চলে। মানুষ ও প্রকৃতির এ এক অবিরাম চক্রের খেলা। অসম এই খেলায় মানুষকে কতই না দুঃখ, বেদনা, কষ্টের ভেতর দিয়ে যেতে হয়! জাগতিক দুঃখ, বেদনা, কষ্টগুলো দূর করে উথাপ পাথাল কল্পনারা। অসংখ্য অজানা কল্পনার সেই জগতই হল 'অজাগতিক'। রহস্যময় তিনটি গল্পের সমাহার এই বইটি। এমন তিনটি গল্প যা অনেক দিন যাবত অনেক ভাবায়... আপনাকে 'অজাগতিক'-এ স্বাগতম।