

একটি অসম প্রেমের গল্প।
Best book 🫶🏻
Read all reviews on the Boitoi app
এই ইবুকটা কেনার পিছনে শুধু ফ্ল্যাপের একটা লাইন যথেষ্ট ছিল । যে কারণে আমি ইবুকটা কিনেছিলাম । ফ্ল্যাপে লেখা ছিল, ‘একটি অসম প্রেমের গল্প’ । এরকম লাইন থাকলেই আমার কেনো যেন সেই গল্পটা পড়তে চাওয়া মনে হয় । মনে হয় যেন বলি, গল্পটা পড়ি । এই গল্পটা আজকে তাই পড়ে ফেললাম । গল্পটার পটভূমি খুব সাধারণ । সাধারণত যেভাবে গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে তাকে ‘এক বাক্যে ব্যবহৃত’ বলা যায় । অর্থাৎ গল্পটি জীবনে ওরকম ভাবেই এসেছে । পটভূমি সেভাবেই দৃশ্যপট যেভাবে এসেছে সেভাবেই যেন ভেসে বেড়িয়েছে পুরোটা জুড়ে । শুধু পড়ে যাওয়ার মতো করে এই গল্পটি পড়তে পড়তে হঠাৎ মনে হয়েছে এক্ষেত্রে গল্পতে ভারসাম্যপূর্ণ রাখতে খানিকটা সমস্যা হতে পারে । এবং হয়েছেও তাই । গল্পের পটভূমিতে প্রেক্ষাপটে বিশ্বাসযোগ্য করার মতো আবহ কিংবা বর্ণনার অভাব পরিলক্ষিত হয়েছে গল্পটিতে । শুধু পড়ে যাওয়ার মতো উপলক্ষ থাকলেও অনুভব করার মতো সময় খুবই কম ছিল । অনুভূতি কিংবা বিশেষণে আরেকটু সময় এবং গল্প ফুটিয়ে তোলার যে ভঙ্গি বা প্রক্রিয়া তা একটু পরিবর্তন করে প্রকাশ করলে বোধহয় আরো সুন্দর হতে পারতো গল্পটা । এই গল্পে চরিত্র গঠন এবং উপস্থিতির দিকে আরেকটু নজর দেয়া যেতে পারতো । বিভিন্ন জলছাপ কিংবা প্রেক্ষাপটে যেভাবে চরিত্রগুলো এসেছে তাতে কিছুটা সময় নেয়ার প্রয়োজন ছিল । হুটহাট কিংবা তাড়াহুড়ো করে গল্পের দৃশ্যপটে চরিত্রগুলো আসায় বিশ্বাসযোগ্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি । এই গল্পের একমাত্র ভালো দিক, কিছু কিছু জায়গায় অনুভূতি প্রকাশে সামান্য কাব্যিক ভাষায় সংলাপ ধারণ । যেভাবে অনুভূতি প্রকাশ করা হয়েছে তা বেশ ভালো ছিল । লেখক রাহনুমা রাহা এর লিখনশৈলীর সাথে আমার আগে তেমন যোগাযোগ নেই । আগে কখনো পড়া হয়নি । তবে আমার মনে হয়, তার লেখার পটভূমি বাছাইয়ের ক্ষেত্রে বেশ ভালো । তবে যথেষ্ট সময় এবং প্রেক্ষাপটগুলো সাজানোর দিকে একটু মনোযোগ দেয়া গুরুত্বপূর্ণ । গল্পে প্রচুর বানান ভুল রয়ে গিয়েছে । এমনকি একই লাইনে, ("কাল থেকে কাল রঙটা অ্যাভয়েড করবে।") এরকম উক্তিগুলো বেশ দ্বিধান্বিত করে । একই ধরনের শব্দের দুইরকম অর্থ ব্যবহার করানোর প্রয়োজনে বানান ভুল এবং টাইপিং মিস্টেক এর দিকে নজর দেয়া উচিত । এছাড়াও বিভিন্ন বানান ভুল ছিল গল্পে । যাহোক লেখকের লিখনশৈলীর জন্য শুভকামনা রইলো । রেটিংঃ ৩/৫
কি দারুন! আল্লাহ! পড়ার পরে তৃপ্তির ঢেঁকুর তুললাম আপু। ভীষণ ভীষণ সুন্দর গল্পটা।চৈতিতে আসক্ত হওয়া গুঞ্জন শেখ কে ভীষণ ভালো লেগেছে।পাগলামি,কাঠিন্যতা,সিরিয়াসনেস,রোমান্টিকতা,সবকিছুই ছিলো। ভিন্ন প্লটে সম্পুর্ন ভিন্ন লেখা।ভীষণ উপভোগ্য ছিলো আপু।সবচাইতে দারুন লেগেছে সমাপ্তি টা।আকর্ষণীয় ছিলো কিন্তু আপু! আই মিস ইউ গুঞ্জন শেখ 😔