

'বর এসেছে, বর এসেছে...' কোনোকিছু ভাবার আগেই না দেখা বরের সাথে বিয়ে হয়ে গেলো মীরার। বর মশাই শখ করে এ যুগে এসেও বউ নিতে পালকি নিয়ে এসেছেন। বধূ রুপে পালকিতে বসে থাকা মীরার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। কতো শখ ছিল তার নিজের বরকে নিয়ে। দুশমন যে তার বর হবে সেটা সে যদি একবার টের পেতো! হায় মীরা কি করলি এটা! ধিক্কার তোকে ধিক্কার! ‘মীরা বউ, দিব্য বর দিব্য বর, মীরা বউ মীরা বউ, দিব্য বর দিব্য বর, মীরা বউ’ বরের বন্ধুগণ হলেন পালকিবাহক। দুশমন নামক দিব্যকে বিয়ে করার পর কি হবে মীরার?
"ধ্রুব আর নিনীতার ভালোবাসার গল্প পড়ার পর, এবার পড়লাম ছেলের ভালবাসার গল্প। এক কথায় অসাধারণ...💕 তবে দিব্য থেকে ধ্রুব চরিত্র তাই আমার সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয়...😘💖"
ধ্রুব আর নিনীতার ভালোবাসার গল্প পড়ার পর, এবার পড়লাম ছেলের ভালবাসার গল্প। এক কথায় অসাধারণ...💕 তবে দিব্য থেকে ধ্রুব চরিত্র তাই আমার সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয়...😘💖
Read all reviews on the Boitoi app
অনেক অনেক সুন্দর হয়েছে আপু।
বিয়ে থা সিজন ১,২ এর মতো সিজন ৩ ও পড়ে অসম্ভব ভালো লেগেছে। মীরা - দিব্যকে পড়ার অনেকদিন ধরেই খুব ইচ্ছা ছিল। অবশেষে ইচ্ছাটা পূরণ হলো। মীরা - দিব্য জুটি,তাদের মান- অভিমান,ভালোবাসা দিবকিছুই খুব সুন্দর ছিল। তবে, ধ্রুব - নিনীকা জুটি বেস্ট। বিয়ে থা গল্পের সব চরিত্রকে পুনরায় পড়তে পেরে আমি আনন্দিত। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো প্রাণ।❤️
Great.
১/২ পড়িনি এই বিয়ে থা র তা-ও ৩ পড়ে বুঝলাম এটা একটা সাধারণ গল্প অনেক সুন্দর বিয়ে থা ৩। এখানে জুটি গুলো সুন্দর ভাবে লেখিকা আপু উপস্থাপন করছে হয়তো ১/২ এরাই মেন কেরেক্টার ছিল তবে দিব্য আর মীরার কাহিনী টা ও সুন্দর হয়েছে।
আপনার লেখা বরাবরই সুন্দর আপু। তবে বিয়ে থা এক ও দুই বেস্ট ছিলো। তিনে যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটুকু পাই নি।😔 ধ্রুব ও ননিকা কে আবারও চাই আপু প্লিজ 🥰
এককথায় বেস্ট❣️। ধ্রুব-নীনিকা আমার পড়া বেস্ট জুটি; যদিও গল্পটা মূলত দিব্য-মীরাকে কেন্দ্র করে ছিল তবুও প্রত্যেক পর্বে ধ্রুবদের খুঁজেছি। লেখিকা আপুর কাছে আমার একটি অনুরোধ রইলো~ ধ্রুব-নীনিকার সেই চট্টগ্রামের সাদা গাউন পড়া ফ্রেমবন্দি ছবিটা দেখানোর। সবসময় ঐ ছবিটা কল্পনাতে আসে কিন্তু এবার সত্যি সত্যি দেখার ইচ্ছে।।।
আমি ওই ভাবে রিভিউ করতে পারিনা। কিন্তু যতটুকু পড়ে বুঝতে পারছি অসাধারণ সিরিজ #বিয়েথা। আপু আমার মতে আপনি এক জন ভালো মাপের লেখিকা। ❤️❤️❤️
বিয়ে থা - গল্পটা যে এত্ত বেশি ভালো লাগতো বলার বাইরে। ধ্রুব নিনীকা আহ, দারুণনণ একটা রোমান্টিক জুটি। বিয়ে থা শেষ হওয়ার পর সিজন ২ আসলো। বাট কয়েক পর্বেই শেষ খারাপ লাগছিল। তারপর শুনলাম সিজন ৩ ধ্রুব নিনীকার ছেলে দিব্য কে নিয়ে আসবে। আজ সারপ্রাইজ পেয়ে গেলাম। দিব্য মীরাকেও অনেক ভালো লেগেছে। এরাও মা বাবার মতোই রোমান্টিক। তবে আমি ফাহিম মাহবুব কে মিস করলাম। খুব ভালো লাগতো ফাহিম মাহবুব কে। আবার মীরা যখন বার্বি ড্রেস দিলো ফারিনের মেয়ের জন্য। তখন ও ফাহিম মাহবুব কে ভীষণ মনে পড়লো। লাস্ট ধ্রুব নিনীকার আর্মি ক্যাম্পে তোলা সেই ছবি। আহ দৃশ্য টা যেন চোখে ভাসে। সবশেষে বলবো, আমি ধ্রুব নীনিকা কে ভীষণ পছন্দ করি। ওদের অনেক মিস করি। আর হয়তো ধ্রুব নিনীকা কে পাবো না। তবে আপুর কাছে অনুরোধ করছি, পারলে আবার ও ধ্রুব নিনীকা কে আনবেন প্লিজ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপু।