

ওয়াসিফের সমুউজ্জ্বল নেত্র পর্যবেক্ষণ করে নওমিনের প্রেম প্রাপ্তির গভীর উচ্ছাস। নিজেও লিপ্ত হয় সে গভীরতায়। চন্দ্র শোভিত ঘুমন্ত রাতে এক জোড়া জাগ্রত প্রেমিক-প্রেমিকা শল্যযুক্ত প্রেমে আছড়ে পড়ে , শরীরে গাঁথে নির্দয় প্রেমের শল্য । অনুভুতির গভীরতায় স্তিমিত হয় দুজন। ওয়াসিফ নিজের দু'হাত নমির কপোলে তুলে দিয়ে বলে - একটু অপেক্ষা করো বিড়াল ছানা। সুইজারল্যান্ডের বরফের শীতলতায় এই উন্মাদনায় বাসনা যোগ করবো আমি । তুষার নামা ভুখন্ডে দুজনের উত্তাপ ছড়িয়ে গলিয়ে দেব বরফ। বরফ গলা শহরে বহ্নি পুলকে বাসর হবে আমাদের। পারবে না এইটুকু অপেক্ষা উপহার দিতে। নমি স্ববেগে আলিঙ্গন করে একান্ত নিজের পুরুষটিকে। একটু শুধু নয় , তোর এই দুর্লঙ্ঘ্য বেপরোয়া প্রেমের জন্য সারা জীবন অপেক্ষা করবো ওয়াসি । প্রণয় যুক্ত ভালবাসা মেয়েদের হৃদয়ে এমন এক শক্তি সরবরাহ করে , সমুদ্রের ঢলও অত শক্তি রাখে না। একজন স্ত্রী রুপীর প্রেমিকার হৃদয়ে তার প্রেমিক বরের জন্য যে প্রেমের স্রোত বয় আলোর গতিতেও সে স্রোত থাকে না ওয়াসি! নিজের প্রিয় পুরুষের উন্মুক্ত বুকে মাথা রাখার সুখটান শব্দ দিয়ে বোঝানো যায় না প্রিয়। প্রতিটি মুহূর্ত মনে হয় যেন , সুখে বুক ফেটে মরে যাচ্ছি। ওয়াসিফ রূপালি জোছনায় মাখোমাখো সুখের শব্দে প্রেয়সীর আসঙ্গ প্লাবিত শরীরে নির্লজ্জ কামনার দৃষ্টি ছড়িয়ে দেয়। একজন মেয়ের জীবনের শ্রেষ্ঠতম সুখের মুহূর্ত সম্ভবত এটাই। নিজের জন্য নিজস্ব পুরুষের চোখে কামনার আগুন দেখা । যেথা নিজের অন্তর কায়া সব নিয়ে নিমজ্জিত হওয়া যায়।
আমাত আপুর দু্র্লঙ্ঘ্য উপন্যাসটিতে বন্ধুত্ব, ভালোবাসা,মায়া,মমতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।নমি আর ওয়াসিফ এর বন্ধুত্ব,ভালোবাসা ছিল পবিত্র,তাদের বন্ধুত্ব ও ভালোবাসার মধ্যে অনৈতিক কোন কিছু ছিল না।তাদের বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসার রূপ ধারণ করে। সবদিক দিয়ে ভালোমানের একটা গল্প।
Read all reviews on the Boitoi app
এই প্রথম "ইবুক" দুর্লঙ্ঘ্য" আমাত রহমানের লেখা কিনে বইটি পড়লাম।বইটি পড়ে আমার কাছে অসাধারন লাগছে।বন্ধুত্বের একটা সুন্দর রসয়ন গড়ে তুলছে।ওয়াসিফের চরিএে খুনসুটি, পাগলামো,রোমান্সও বন্ধুত্বের ভিতর দিয়েও ভালোবাসা ও প্রেম আনার চেস্টার যে উদ্দম সেটা আমার কাছে অনেক ভাল লাগছে। বইটি পড়ে আমি একবারে শেষ করছি।শেষে এটাই লিখব...সর্মপনে গ্রহণে নিমজ্জন ঘটে দুটি শুষ্ক হৃদয়,প্রীতি অনুরাগের বহমান নির্ঝার।বন্ধুত্বে আসে বসন্ত। ভালবাসা হয় দূর্লঙঘ্য।""।।লিখিকাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প "ইবুক"" এর মাধ্যমে উপহার দেওয়ার জন্য। ওনার জন্য দোয়া ও শুভ কামনা রইল। Lutfa Haque
বই টই এ নতুন। প্রথম ইবুক হিসেবে দূর্লর্ঙ্ঘ্য কিনে পড়লাম বইটি বেশ ভাল লেগেছে। একটানা পড়তে কষ্ট হলেও আগ্রহ হারাইনি। সামাজিক অবক্ষয়, রোমান্স, সব মিলিয়ে ভালই। সবচেয়ে ভাল লেগেছে নমি ওয়াসিফের বন্ধুত্বের রসায়ন। সংলাপগুলো নজর কেড়েছে বেশ। লেখিকার জন্য শুভকামনা।