

নাইমা জাহান ঘুমিয়ে পড়লে স্রোত কেবিনের বাইরে আসলো । বেঞ্চে সাগরকে দেখে ওর পাশে এসে বসলো । সাগর জেগে আছে এখনো । স্রোতকে দেখে ব্যস্ত হয়ে বলল, ঘুমাননি এখনো! -আপনিও জেগে আছেন । -আমি তো আর রোগী নই! -আমারও তেমন বড়ো কোনো রোগ নেই ৷ -শরীরের যা অবস্থা, হতে কতক্ষণ! -ভালো লাগছে এখন । -নিজের কেয়ার করলে এই অবস্থা হত না । যেতে চেয়েছিলাম রেস্টুরেন্টে আর এখন রাতটা কাটাতে হচ্ছে হসপিটালে চিন্তায় । -কিসের? -আপনার । এভাবে চলতে থাকলে বড়ো রোগ বাঁধিয়ে ফেলবেন ৷ এটাই বলল ডাক্তার । সাগর কটমট করে এসব কথা বলছে দেখে স্রোত বলল, তাতে আপনার কী? -এখনো বুঝছেন না আমার কী? তাহলে শুনেন, আমি আপনাকে ভালোবাসি । রাজার ওই অবস্থায় আপনি যেমন হয়ে গেছেন, আপনার কিছু হলে আমিও তেমন হয়ে যাব । হয়তো তার চেয়েও বেশি! একথা শুনে স্রোত নিশ্চুপ হয়ে যায় । এইবার যেন সাগরের ভালোবাসা উপলব্ধি করতে পারলো ও । ঠিক এভাবেই তো রাজাকে ও ভালোবাসতো! কখনো ভাবেনি, ওর মতো করে ওকে কেউ এভাবে ভালোবাসবে ।