

- বাবা আমি হেরে গেছি ভালোবাসা নামক যুদ্ধে। তোমার ছেলে হেরে গেছে বাবা। সে আমার হবে না বাবা। সে যে তার বাবার সম্মানরক্ষা করতে আমাকে অনেক আগেই ত্যাগ করেছে। ঐ কঠিন মেয়ে যে আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে। পরহিতব্রত করার পণ করেছে সেই মেয়ে। অন্য কারো কথার ইন্দ্রজালে সে অনেক আগেই ফেঁসে রয়েছে। আজ আমি হাজার সত্যি তার মুখোমুখি দাঁড় করালেও সে বিশ্বাস করতে নারাজ আব্বু। আব্বু ও আমায় খুব ভালোবাসে জানো? কেমন করে যেন সব অনুভূতি লুকিয়ে রেখেছে বাক্সবন্দী করে। আচ্ছা আব্বু ওকে বলবে আমাকে শিখিয়ে দিতে কীভাবে অনুভূতির কবর দিতে হয়। আমার এই শরীর যে নিঃসাড় হয়ে পড়ছে ওকে পাবোনা চিন্তা করতেই। নিজেকে প্রায় মৃত মানুষের মতো লাগছে। মনে হচ্ছে এই বুঝি আমার প্রাণ পাখি উড়াল দিয়েছে। তার হৃৎস্পন্দনটা বড্ড কঠিন। সেখানে আমার তুলোর মতো নরম সুপ্ত অনুভূতি গুলো প্রবেশ করতে পারছে না। আমার এই হৃদয় যদি ওর সান্নিধ্যে না পায় আব্বু আমি পাগল হয়ে যাবো। কিছু করো আব্বু, কিছু করো। ঐ কঠিন মেয়ে তোমার ছেলেকে মেরে ফেলছে আব্বু, ওর নামে তোমরা মামলা করো। যে ওকে তার কথার ইন্দ্রজালে ফাঁসিয়েছে, তাকে শাস্তি দাও, কঠিন শাস্তি। ওকে যে আমার চা--- কথাগুলো বলতে বলতেই হেলে বাবার বুকে ঢলে পড়েছে বর্ণ। ছেলের এমন করুণ অবস্থা দেখে যেন শাহজাহান সাহেব ভেঙে পড়লেন। অতিরিক্ত কষ্ট যে তার সন্তানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে, তা ভালোই বুঝলেন তিনি! তাহলে কি পুনরাবৃত্তি ঘটাতে চলেছে তাদের পরিবারে আবারও সেই অতীত। বর্ণ কি নতুন করে প্রেম বিরহে ভেঙে প্রতিশোধের সুবর্ণ সুযোগ খুঁজে নিতে চাইছে? যেমনটা নিয়েছিলো তার….।
সুমি আপুর লেখা বরাবরই আমাকে মুগ্ধ করে। এইবারও তার ব্যতিক্রম হয় নি। অসম্ভব সুন্দর একটা গল্প ছিল এটা। এটা কাজিন রিলেটিড গল্প হলেও অনেক ভিন্ন ধরনের গল্প লেগেছে আমার কাছে। অনেক কিছু শিখার মতো রয়েছে যা গল্প পড়ার পর খুব ভালো মতো বুঝতে পেরেছি। ব্যক্তিগত ভাবে আমাকে নদী চরিত্রকে অনেক ভালো লেগেছে। নদীর মতো মানুষ যে কারো মন নিমিষেই জয় করে নিতে পারবে। পুরো গল্প আমি উপভোগ করেছি মন দিয়ে। গল্প পড়ার সময় ভালো লাগা কষ্ট লাগা দুটো কাজ করছিলো আমার মাঝে। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পারি নি। মনে হচ্ছিলো আরো বড় হলে ভালো হতো 🥺🥺 ধন্যবাদ সুমি আপুকে এত সুন্দর ও গুছানো গল্প পাঠকদের উপহার দেওয়ার জন্য। লেখিকা আপুর আগামীর জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো 💝🌺
Read all reviews on the Boitoi app
গল্পটা অসম্ভব ভালো লেগেছে। নদীর ব্যক্তিত্ব সত্যিই অসাধারণ লেগেছে। এই চরিত্রের ওপর সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই। আর গল্পের পারিবারিক,সামাজিক বন্ধনগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এতো সুন্দর একটা গল্প পড়ে আমার সত্যি ভালো লাগছে। গল্পের নামটা একদম স্বার্থক। সুমি আপু ভালোবাসা নিও ❤️❤️❤️
গল্পটা অনেক সুন্দর ছিলো। সুন্দর পরিবার থাকলে শারীরিক অক্ষমতাও অনেকটা কাটিয়ে উঠা যায়। নদীর চরিত্র সেটাই প্রমাণ করে। লেখিকার জন্য শুভ কামনা।