

প্রেমিক যুগল হেঁটে বেড়াচ্ছে এক অনিশ্চিত দুর্গম ভালোবাসা পথে। তারা উড়তে চায়, হারাতে চায়, ভালোবাসতে চায়। তারা হতে চায় মুক্ত ফিনিক্স পাখি! ভালোবাসার মোহে আবদ্ধ হয়ে কণ্টকাকীর্ণ পথে দিশাহীন প্রান্তরে পাড়ি দিতে ইচ্ছে করে তাদের। এই ভালোবাসার নেশা নিজের স্বীয় অস্তিত্বকে ভুলিয়ে দিয়ে প্রিয় মানুষ অস্তিত্বকে ধারণ করছে মনে। তারা একে অপরকে পেতে চায়। হতে চায় না বিষাদগ্রস্ত। প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, হয় খানিক বোকাসোকা! তারা বুঝতে পারে না কী ঠিক, কী বেঠিক? ভালোবাসার মানুষকে কাছে পেতে তারা যতোই ভুল করুক সব ঠিক মনে হয়। ভালোবাসার নেশার কাছে সবই তুচ্ছ মনে হয়। তেমনি এক ভুল করে বসে যুগল প্রেমিক। যে ভুলের মাশুলে সুইসাইড করে বসে তাদেরই ছোট ভাইবোন। কী এমন ভুল করেছিল তারা? কেনই-বা তাদের ছোট ভাইবোন সুইসাইড করেছিল? এই ভুলের কারণে তাদের জীবনে কী এমন ঘটেছিল? তাদের পরিবারে কী প্রভাব ফেলেছিল? কেন অকালে ঝরে গিয়েছে নিষ্পাপ দুটি প্রাণ? শেষে কী তাদের পরিণয় হয়েছিল? ভাইবোনের মৃত্যুর দায়ভার নিয়ে অনুশোচনায় ভোগে তারা কীভাবে বেঁচে ছিল? এক প্রত্যাবর্তনের গল্প নিয়েই প্রণয়শিখা!