

পূর্ণতা আয়নার দিকে না তাকিয়েই জবাব দিল, "অফকোর্স তুমি সুন্দরী। আমার থেকেও অনেক বেশি সুইট তুমি।" পূর্ণতার ঠোঁটে মিষ্টি হাসি। হৈমী নিজের মুখ দেখে বলল, "তাহলে সে আমাকে রেখে তোমার মতো একটা বুড়ি মেয়ের জন্য কেন পাগলামি করছে, বলো তো?" চমকে উঠল পূর্ণতা, সাথে ভীষণ রাগ হলো। তবু দাঁতে দাঁত চেপে নিজের রাগকে সংযত করল। "আমি কীভাবে জানব? সেটা তোমার উনিকেই জিজ্ঞেস করো," বিরক্তিকর কণ্ঠে বলল পূর্ণতা। হৈমী রাগে দাঁতে দাঁত চেপে বলল, "আমি জিজ্ঞেস করলেই কি বলার জন্য বসে থাকবে? তোমার জন্য সব হয়েছে। তুমি সব করেছ। তুমি আমাদের জীবনে না আসলে কিছুই হতো না।" পূর্ণতা আকাশ থেকে পড়ার মতো বলল, "আমি তোমাদের জীবনে কীভাবে আসলাম?" হৈমী ভ্রু কুঁচকে বলল, "আজকে স্মরণ তো তোমার জন্য চলে গিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি এখানে কেন এসেছ?" পূর্ণতা হাত ছাড়িয়ে নিল হৈমীর হাত থেকে। তারপর শান্ত কণ্ঠে বলল, "আমি তোমার হবু বরকে তোমার থেকে ছিনিয়ে নিতে আসিনি। আমি এসেছি আমার জিনিস নিতে।" "তোমার কী জিনিস এখানে থাকতে পারে? এখানে আমার মানুষকে আমার থেকে কেড়ে নেওয়া ছাড়া আর কিছুই নেই তোমার। তাকে কেড়ে নিতেই তুমি এসেছ," রাগে কাঁপতে কাঁপতে বলল হৈমী। ভয়ংকর হয়ে উঠল ওর চোখজোড়া। পূর্ণতা চমকাল, নির্বাক হয়ে তাকিয়ে আছে হৈমীর জ্বলন্ত চোখের দিকে। এই রাগের কারণ সে জানে। এই রাগ ভয়ংকর হয়ে থাকে। "পূর্ণতা - ২"
গল্পটা ভালো লেগেছে তবে শেষটা ভালো লাগেনি। টুইস্ট আনতে গিয়ে জগা খিচুড়ি পাকিয়ে গিয়েছে।এর চেয়ে স্মরণ আলাদা ক্যারেক্টর হলে মিষ্টি হতো গল্পটা। বাস্তবিক লাগতো।তাছাড়া প্লটহোল রয়েছে যা টুইস্টের কারনে এসেছে যেমন ১।পূর্ণ জানলো কি করে যে মায়ার পরিচিত স্মরণ? ২।স্মরণ কে তো বাসায় আনেনি পূর্ণ, সে নিজে শর্ত রেখেছিলো,যদি না রাখতো?তাহলে কিভাবে আনতো? ৩। পূর্ণ এত বাজে ব্যবহার এর কারন কি?ট্রিটমেন্ট এর জন্য না হয় সত্য গোপন করলো বাট এত যাচ্ছেতাই ব্যবহারের লজিক কি? লাস্ট পয়েন্ট টাই বেশি ইম্পোর্টেন্ট গল্প পড়ে মনে হচ্ছে হুট করে এই টুইস্ট আনা হয়েছে এবং আগের ঘটনার সাথে মিলছে না এবং খাপছাড়া লাগছে।
Read all reviews on the Boitoi app
Golpo ta prothom e pore ektu hotash hocchilam amar tk joley gelo ki na vebe . but last porjonto i am impressed.emn twist chilo vabtei pari ni.eto prem eto biroho er por provat ke pabo na.shotti e dhore niyechilam shey nei .oboshesh e chomok peye tripto.ovak ami .golpo ta pore mone hocce eibar shontusto
এক কথায় অসাধারণ একটি গল্প ।গল্পটি শেষ পর্যন্ত পড়ে অনেক ভালো লাগলো। 😍😍
পুর্নতা গল্পটা তার নামের সার্থকতা বজায় রেখেছে, এই গল্পের নামের মতই গল্পটাও পুর্নতা পেয়েছে, এর আগেও নিলা আপুর উপন্যাস পড়েছি অনেক সুন্দর সব গুলাই, তবে এই গল্পের শেষে যেমন চমক, এমন চমক আগে কোন গল্পে পাই নি, আশা ছিল গল্পটা অনেক ভাল হবে তবে এতটা ভাল আর চমকপ্রদ হবে তা ছিল কল্পনার বাইরে, উপন্যাসটা পড়ার সময় অনেকেই অনেক মত দিয়েছে, বাজি ধরে বলতে পারি শেষ পর্যন্ত যদি কেউ পড়ে তাহলে সে নিরাশ হতে পারবে না, নায়ক নিয়ে সবার মধ্যে যে মতবিরোধ ছিল, শেষ পর্যন্ত পড়লে সবাই এক বাক্যে এক মতই দিবে, এক কথায় অসাধারন উপন্যাস, আমি আগে কখনো রিভিউ দেই নাই কিন্তু এইবার এই পুর্নতা নিয়ে কিছু না বলে পারলাম না, গল্পের নামের সার্থকতা শেষ পর্যন্ত বজায় ছিল এইটাই হয়তো প্রাপ্তি, আমার মনে হয় যারা পড়েছেন সবাই সন্তুষ্ট,,আগে কখনো মতামত দেই নাই তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
এক কথায় চমৎকার। শেষ মুহূর্তে এরকম চমক অপেক্ষা করবে ভাবতেই পারিনি🥹সেরা
আলহামদুলিল্লাহ গল্পটা পড়ে অসাধারণ লেগেছে, লেখিকা আপিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য, দোয়া করি জীবনে অনেক বড় হও এগিয়ে যাও আর অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দাও❤️❤️❤️❤️
অসম্ভব সুন্দর একটা গল্প
আমি প্রথম যখন গল্পটা পড়া শুরু করি অনেক রাগ লাগছিলো কারণ আমি চাইতাম ২জন যখন ২জনকে লাভ করে তাহলে কেনো এক হলো না বা ওরা কি কখনো এক হবে না জানার খুব আগ্রহ ছিলো লাইফে ফাস্ট নীলা আপুর ই-বুক কিনলাম এর আগে কখন আমি বই বা ই-বুক কিনতে পারি নি, গল্পের বই পড়ার ইচ্ছে সেই ছোট বেলা থেকেই অনেক সখ কি কিন্তু কখনো পারলাম না একটা বই কিনতে,, এই গল্পটা সত্যি আমার কাছে এতো ভালো লেগেছে যা ভাষায় বলতে পারছি নাহ,,,গল্পটা সত্যি অসাধারণ 💚🥰
এক কথায় অসাধারণ একটি গল্প❤️
খুব সুন্দর হয়েছে গল্পটা অনেক ভালো লাগলো পুরোটা পড়ে, শেষ টা আর একটু দীর্ঘ হলে আরো ভালো লাগতো💗