

Published
September 22, 2024
Language
বাংলা
Pages
0
Published by
বইটইThe Magical World নীলাঃওয়াও, কত সুন্দর ফুল। এটা আমি নিব। আবিরঃএটা মায়া। নীলা আবিরের কথা না শুনে ফুলটি নিতে যায় ঠিক তখন।ফুলটি অনেক বড় হয়ে যায় এবং হা করে নীলাকে খাওয়ার জন্য।ঠিক তখন আবির পাওয়ার ইউজ করে নীলাকে সরিয়ে দেয় এবং গাছটি কেটে দেয়।কিন্তু সেখান থেকে দ্বিগুন বড় একটা ফুলগাছ বের হয়। আবিরঃ এখানে পাওয়ার নয় মাইন্ড লাগাতে হবে(মনে মনে) আবির খেয়াল করে গাছটির শিকড়ের নিচে কিছু একটা জ্বলছে। আবির গাছটিকে মাটি থেকে আলাদা করে এবং সেখানে একটি ক্রিস্টাল পায়। আবির ক্রিস্টালটি ভেঙে পেলে।সাথে সাথে গাছটি একটি ব্রোন্জ কয়েনে রুপান্তরিত হয় এবং আবির কয়েনটি নিয়ে নেয়। এরপর আবির-নীলা হাঁাটা শুরু করে। নীলাঃথ্যাংকস ফর হেল্প। আবিরঃওয়েলকাম। তারপর তারা হাঁটতে শুরু করে। এই ফাঁকে বলে নেই এখানে কয়েনে উপর মূল্যায়ন করা হয়।এদের লেভেল হলো সবার চেয়ে দামি গোল্ড তার চেয়ে কম দামি সিলভার তার চেয়ে কম দামি ব্রোন্জ।যদি ব্রোন্জ ১ হয় তবে সিলভার ৩ এবং গোল্ড ৫।যার কয়েন যত বেশি ক্লাসে তার মান তত বেশি।আর একটা আছে সেটা হলো ডায়মন্ড যেটা হলো ১০০।এটা পেলে টিচার হওয়া যায়।তারা বের হওয়ার দরজার সামনে চলে এল সেখানে দেখল ২০টার বড় মনস্টার পায়চারি করছে।এটা দেকে ওরা ভয় পেল এবং লুকিয়ে পড়ল,,, নীলাঃএবার কী হবে। আবির একটা জিনিস খেয়াল করল অনেকক্ষণ পরে সেটা হলো মনস্টারগুলোর কোনো ছায়া নেই। তার মানে এগুলো রিয়েল নয়,ইমেজ। আবির মনস্টারগুলোর দিকে এগিয়ে যাচ্ছে,,, নীলাঃপাগল হয়ে গেছে নাকি এ। আবির নিশ্চুপ হয়ে হেঁটে যাচ্ছে। আবির দরজা দিয়ে বের হলো।এটা দেখে তো নীলা পুরাই শকড। নীলা শকড হলো আর আবিরদের টিম সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হলো।আয়াত সেকেন্ড রাউন্ডে উঠতে পারে নি।বাট আরাব্বা আর রাফাত উঠে গেছে এন্ড তারা সেম টিমে।আরো দুটি টিম উঠেছে সেকেন্ড রাউন্ডে। কানুনগোঃফাস্ট রাউন্ড এখানেই শেষ। কিছুক্ষণ পর সেকেন্ড রাউন্ড শুরু হবে।ততক্ষণ পর্যন্ত সবাই রেস্ট নাও। কিছুক্ষণ পর সেকেন্ড রাউন্ড স্টার্ট হলো। এই রাউন্ডে আবিরদের প্রতিপক্ষ হলো সায়ানা আর কার্ল।যদিও আবিরের কাছে ওরা তেমন কিছুই না।তারপরও আবির ওদের সাথে হালকাভাবে লড়েছে কারণ আবির জানে তাকে ফাইনাল রাউন্ডের জন্য পাওয়ার স্টোর করতে হবে।অবশ্য নীলা দূর্বল হয়ে পড়েছে আবির একদম ফিট। তবে দূঃখের বিষয় হলো আরাব্বা আর রাফাতের ডুয়ো সেকেন্ড রাউন্ডে শেষ। কানুনগোঃ ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে ফন স্টিভ ডুয়ো এবং আবির নীলা ডুয়ো।ফাইনাল রাউন্ড কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আবিরঃ ওদের হারাতে হলে আগে ওদের পাওয়ার শেষ করতে হবে।সুতারাং আগে নীলাকে পাঠাতে হবে।কারণ মেয়েরা ঝগড়া ছাড়া আর কিছুই পারে না।(মনে মনে) আবিরঃওদের সাথে ফাইটে আগে তুমি যাবে। নীলাঃকেন ভয় পেলে নাকি। আবিরঃআমি আার ভয় (মুচকি হেসে) নীলাঃ!!!! আবিরঃচুপচাপ যেটা বলেছি সেটা কর। নীলাঃআচ্ছা তুমি কী ভালোভাবে কথা বলতে পারো না? আবিরঃনা। নীলা আবিরের কাহিনী দেখে দাঁড়িয়ে রইল। ২০ মিনিট পর। কানুনগোঃউই আর গোয়িং টু স্টার্ট দ্যা ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড শুরু হলো,,, নীলা ওদের প্রায় ২০% পাওয়ার নষ্ট করে দিয়েছে। বাকিটা আবির ইশারায় শেষ করে দিয়েছে।সত্যি বলতে ইশারায় নয় একটু ফাইটিং ও হয়েছে। কানুনগোঃক্লাস ক্যাপ্টেন হলো আবির- নীলা।আবির ফাস্ট ক্যাপ্টেন এবং নীলা সেকেন্ড।