
"মিশরে প্রাচীন কবর খুঁড়ে পাওয়া গেল সোনার পাতে মোড়া মমি! মিশরে পুরাতত্ত্ববিদরা সাক্কারায় এমন একটি মমি খুঁজে পেয়েছেন যা সোনার পাত দিয়ে মোড়া এবং চার হাজার বছরেরও বেশি পুরোনো। একই স্থানে আরো তিনটি সমাধি পাওয়া যায়, যার একটি একজন গোপন রক্ষকের বলে দাবি করা হচ্ছে।" ২৭শে জানুয়ারি ২০২৩ সালের একটি বিবিসি নিউজ প্রতিবেদন দৃষ্টি আকর্ষণ করে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আনিস হাওয়ালাদারের। 'গোপন রক্ষক' উপাধির মাঝে রহস্যের গন্ধ খুঁজে পেলেন। পরদিন এ নিয়ে জরুরি বৈঠক ডাকলেন। ডাক পড়লো আলেক্সান্ডার দ্য গ্রেট শাখার দুজন কর্মকর্তা হিনা আহসান ও রেজওয়ানুল হাসান রবিউলের। বৈঠকে জানান, রহস্য উদঘাটনে আলেক্সান্ডার দ্য গ্রেটকে যেতে হবে পিরামিড, মমি ও হায়ারোগ্লিফিক্সে ঘেরা দেশ মিশরে। মনিবের আদেশ! এড়ানো কি যায়? হিনা এবং রেজওয়ানের এই যাত্রায় সঙ্গী হলো হিনার ভাগ্নী। সাথে আছেন, সিফাত রহমান। মিশরের এই ভ্রমণ পর্বে পাওয়া যাবে, পাঁচ তারকা হোটেল লু মেরিডিয়েনের চাকচিক্য, মিশরীয় নানান খাবারের স্বাদ, ফারাও জোসারের ধাপ পিরামিড এবং...... সমাধির পর্দা ঠেলে হাজির পদ্মলোচন। হিনার সঙ্গে তার কীসের সখ্যতা? দুজনের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে নিতে পারে না রেজওয়ান। কিন্তু কেন? মরুভূমির এই দেশে ঘটলো এক অঘটন। অঘটনের মধ্যেই আগমন এক রহস্যময়ী নারীর। মিতিন মাসি নয় শুধু মিতিন। তাহলে কি সূচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি বাস্তব হতে চলেছে? কী আছে তীক্ষ্ম চোখের মাঝে? কীসের পেছন দৌড়াচ্ছে উত্তরসূরিরা? সত্য নাকি ভ্রম? কে অপেক্ষা করছে বিষধর সাপের? এই গল্প সূর্যদেবতা রা-এর। এই গল্প মায়া ও মাতৃত্বের দেবী আইসিসের। এই গল্প পৌনে পাঁচ হাজার পূর্বের, এই গল্প গোপন রক্ষকের, এই গল্প তীক্ষ্ম চোখের আর.... সাক্কারার মায়াজালে আপনায় স্বাগত। আমন্ত্রণ গ্রহণে জানবেন ধন্যবাদ।

"প্রথমে লেখককে ধন্যবাদ, মানসম্মত বই পাঠকদের উপহার দেওয়ার জন্য।যা সকল বয়সের পাঠকের জন্য উপযুক্ত।আরেকটু ভালো লাগতো যদি বিশেষ বিশেষ স্থান এর কিছু ছবি দেওয়া হতো, সবাই তো আর যেয়ে দেখতে পারবে না তাই। সবশেষে ভালো লাগলো হিনা তার ইগো ছেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।"
প্রথমে লেখককে ধন্যবাদ, মানসম্মত বই পাঠকদের উপহার দেওয়ার জন্য।যা সকল বয়সের পাঠকের জন্য উপযুক্ত।আরেকটু ভালো লাগতো যদি বিশেষ বিশেষ স্থান এর কিছু ছবি দেওয়া হতো, সবাই তো আর যেয়ে দেখতে পারবে না তাই। সবশেষে ভালো লাগলো হিনা তার ইগো ছেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
Read all reviews on the Boitoi app
মিথ, ইতিহাস নিয়ে পড়তে বরাবরই ভালো লাগে। গল্পের বুনন পাঠককে আটকে রাখে বইয়ের ভাঁজে। সুন্দর গল্প। সাক্কারার মায়াজালের সাথে সাথে এখানে অনেকগুলো সম্পর্কের মোহজালেও পাঠক বিচরণ করবেন। দিনশেষে হয়তো প্রশ্ন থেকে যাবে, "প্রিয়তমা না মাশুকা কাকে বেশি পছন্দ?"😌
আর এইচ আর এর প্রথম উপন্যাস হিসেবে এক কথায় অসাধারণ। উপন্যাসের প্রতিটি শব্দ চয়ন ও এর গতিবিধি এক কথায় সুন্দর এবং সাবলীল ছিলো। উপন্যাসে ছিলো তীক্ষ্ণ চোখের কাহিনি, ছিলো গোপন রক্ষকের কাহিনি, মিশরীয় নানা সভ্যতা,ছিলো হিনা-রবিউল এর প্রণয়চাতুর্য। পাঠকদের ভালো লাগার মত উপন্যাস আশা করা যায়।