

আফরোজা আক্তার ঋতু ___গরমের জ্বালা___ ঘরে জ্বালা বাইরে জ্বালা বলো কোথায় যাই....?? এমন গরম কেমন করে সহ্য করি ভাই....?? হাঁটতে গেলে পা জ্বলে যায় বসতে গেলে মাথা, রৌদ্র আমায় ছাড়ে না তো যতই ধরি ছাতা! ঘামের পানি ঝরছে সদা পুরো শরীর থেকে, এই গরমে মানুষ তো ভাই যাচ্ছে এঁকেবেঁকে! দিন যায় আমার যেমন-তেমন রাত্রে আহা মরি, রাত্রি হলে বিদ্যুৎ নিয়ে খুব ঝামেলায় পড়ি! বিদ্যুৎ মামা রাত্রি হলে খেলতে ভালোবাসে, আমরা মরি গরমে আর বিদ্যুৎ মামা হাসে! বিদ্যুৎ নিয়ে এমন করে করো যদি খেলা, খুবই কষ্টে কাটে ও ভাই এই আমাদের বেলা। আর করোনা এমন তুমি দিতে যন্ত্রণা, কত আর সহ্য করবো তোমার বন্চনা। গরম এসে দেয় বাড়িয়ে অস্থিরতার জ্বালা, এই গরমে সময় মোদের যাচ্ছে নাকো ভালো!