

আমাদের আশে পাশে অলিতে-গলিতে কিছু অপকৃতি গ্রস্ত মেয়ে বা মহিলা দেখতে পাই। যাদেরকে আমরা পাগলী বলে থাকি। তারা অনেক কিছুই বোঝে না। নিজেদের জগত নিয়ে থাকে। করুণ জীবনধারা তাদের। অথচ এই সমাজে ভদ্র বেশে ঘুরে বেড়ানো কিছু হিংস্র কাপুরুষের হাত থেকেও রেহাই পায়না। এই পাগলী মেয়েগুলো। তেমনই এক অপকৃতি গ্রস্ত মেয়ের মা হওয়ার গল্প নিয়েই আমার লেখা। গল্পটির একাংশ সত্য ঘটনা অবলম্বনে। আশা করি গল্পটি পাঠকের মন জয় করবে। বইটই-এ লেখা আমার প্রথম গল্প এটি।