

"বন্ধু মহলে বসে আড্ডা দিচ্ছে সকলে।এ কে আর ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল অরুনিমা। তাঁকে ঘিরে আলোচনা হচ্ছে আড্ডা মহলে।"দ্বীপ , প্রিয়াঙ্কা ,কৌশালি , শুভ্র, বিজয় ও স্বন্দিপ মিলে আলোচনা করছে তাকে নিয়ে।গত ছয় মাস আগে অরুনিমা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল।কেউ বলে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু,কৌশালির ভেতরে নতুন ভাবনা জন্মায়, অরুনিমা কোথায়? "আড্ডা মহলে কেটে যায় অনেক প্রহর।এক পর্যায়ে প্রিয়াঙ্কা বলে_আমি বন মানুষের একটি পেইন্টিং এঁকেছি।সবাই আগ্রহ নিয়ে পেইন্টিং টি দেখল। খুবই অদ্ভুত ছিল পেইন্টিং টি। দ্বীপ তখন সকল কে এড়িয়ে উঠে দাঁড়ায়। এবং সকল কে বিদায় জানিয়ে চলে যায় তাঁর গন্তব্যে। _ পরদিন সকালে ক্লাসে সকলে উপস্থিত হলেও উপস্থিত হয়নি প্রিয়াঙ্কা। দ্বীপ ক্লাসে বসে কৌশালি কে জিজ্ঞেস করে_ প্রিয়াঙ্কা কোথায়? "কৌশালি তখন না সূচক মাথা নাড়ে। অর্থাৎ সে জানে না। ঠিক তখনই একজন গার্ড উপস্থিত হয় ক্লাসে। এবং শিক্ষক কে লক্ষ্য করে বলে_ স্যার গার্লস হোস্টেল এর পেছনে একটা মেয়ের লা'শ পাওয়া গেছে।