

ঢাকার মিরপুর-২ এর এক পুরনো আবাসিক ভবনের ছাদে বসবাসরত ফাহিদ আর তার ব্যাচেলর বন্ধুদের জীবন হঠাৎই অস্বাভাবিকভাবে বদলে যেতে শুরু করে। রাতের নীরবতা ভেদ করে ছাদের ওপর অদ্ভুত বিড়ালের উপস্থিতি, রান্নাঘর থেকে উধাও হয়ে যাওয়া খাবার, আর অদৃশ্য ফিসফিসানি কণ্ঠস্বর যেন ফাহিদের চারপাশে এক ভয়াল ছায়া ফেলে। বাড়ির পুরনো ইতিহাস আর সেই অভিশপ্ত মহিলার আত্মার গল্প ধীরে ধীরে ফাহিদের জীবনকে ভয়াবহ এক জটিলতায় জড়িয়ে ফেলে। কিন্তু কেন সেই মহিলার আত্মা এখনও মুক্তি পায়নি? তার মৃত ছেলের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? আর সেই বিড়ালটি আসলে কে? ফাহিদ কি পারবে এই বাসার গোপন রহস্য উন্মোচন করতে? নাকি তাকেও সেই অভিশপ্ত ছায়ার অংশ হয়ে থাকতে হবে? এক অজানা রহস্যের পেছনে দৌড়াতে গিয়ে ফাহিদ যে সত্যের মুখোমুখি হবে, তা তার কল্পনারও অতীত...