

বাড়িতে জ্বিনের আছর বৃদ্ধি পেয়েছে। আপাতত তাই ধারণা করা হচ্ছে। দু-সপ্তাহ আগে বাবা ফোন দিয়ে বললেন রাতের আড়াইটা কি তিনটার সময় পোলাও রান্নার ঘ্রাণ আসে, তীব্র ঘ্রাণ। মাকে জিজ্ঞেস করলেন কোথাও পোলাওয়ের চাল রেখেছ কি না? মা ইঁদুরের কান্ড বলে চালিয়ে দিতেন, কিন্তু বাসায় কোনো পোলাওয়ের চাল ছিল না।