

ফ্লোরা একুশ বছরের রূপবতী তরুণী। বিয়ে হয় চৌধুরী বংশের সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন এক ব্যক্তির সাথে। তার নাম মাহির চৌধুরী। সে শহরের বিত্তশালী বিজনেসম্যান। ফ্লোরার বয়স যখন তেরো বছর তখন তার বাবা মারা যান সড়ক দুর্ঘটনায়। মা মারা যান ফ্লোরার বিয়ের এক সপ্তাহ পর। মায়ের মৃত্যুতে রয়েছে অনেক অজানা রহস্য। ফ্লোরা মায়ের মৃত্যুতে বেশ বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে। একদিন মাহির বের হয় অফিসের কাজে কিন্তু আকস্মিকভাবে আর ফিরে আসেনা। সেদিন হঠাত করেই আদিল নামের এক ব্যক্তি উপস্থিত হয় ফ্লোরার বাসায়। সে মাহিরের বন্ধু। পেশায় একজন সাইকোলোজিস্ট। ফ্লোরা অপেক্ষায় থাকে কখন মাহির ফিরবে। মূল কাহিনীটি জানতে চোখ রাখুন 'আয়না রহস্য' গল্পের প্রতিটি চ্যাপ্টারে।

অনেক ভালো লেগেছে গল্পটি কিন্তু বাকি পব কই পাবো?
Read all reviews on the Boitoi app
বইটি খুব ভালো লেগেছে এর পরের পার্ট গুলি তাড়াতাড়ি পড়তে চাই।লেখক কে বাকি পাঠ গুলি লেখার অনুরোধ রইল
বইটা কী শেষ হয়নি??
আমার লেখা "আয়না রহস্য" ই-বুকটি পড়ে আশা করি পাঠক এবং পাঠিকা উভয়ই উপভোগ করবেন। প্রতিটি পর্বে টুইস্টে ভরপুর এই উপন্যাসটি পড়ার জন্য সবাইকে স্বাগতম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।