

বিয়েতে আমি বাধ্য হয়ে রাজি হয়েছি দুটো কারনে, এক. আব্বাকে আমি অনেক ভালবাসি, দুই. যে ছেমড়ার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে সে ঘোরতর নারী বিদ্বেষী। এর মাঝে গোপন ব্যাপার ক্লাস এইটে এই ছেলের সাথে আমি ক্রিকেট খেলেছিলাম। ক্রিকেট খেলতে যেয়ে কোন এক আশ্বিনের বিকেলে মেরে আমি ছেমড়ার নাক ফাটিয়ে দিয়েছিলাম। শুনেছি তারপর হতেই এই ছেলে জগতের কোন নারীকেই সহ্য করতে পারেনা। ছেলে পেশায় ডাক্তার। আমি আবার সাংবাদিক। এই নারী বিদ্বেষী ছেলেকে আমি বিবাহের পর কঠিন সাইজ করব। সাইজ করার ভিডিও আমার গ্রুপে আপলোড হবে। এই নারীবিদ্বেষী ছেলেরাই যুগে যুগে নারীদের নির্যাতন করে এসেছে। আমি ব্ল্যাকবেল্ট কমরেড শায়লা এদের সাইজ করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি! জগতের বাকী নারীরা আমার কাছ হতে অনুপ্রেরণা পাবে।
অসাধারণ
Read all reviews on the Boitoi app
সুন্দর ছিলো।❤️
অসাধারণ একটা গল্প।