

মেয়েটির নাম শুভ্রতা হলেও তার জীবনটা ঢেকে ছিল নিকষ কালো অন্ধকারে। সেই অন্ধকার জীবনের সাথে কাউকে জড়াবে না বলে সিদ্ধান্ত নিলেও শেষপর্যন্ত ভালোলাগার দখিনা বাতাস ছুঁয়ে গেল ওকে। নিজের সবটুকু উজার করে মনপ্রাণ দিয়ে ভালোবেসে গেলেও তার বিনিময়ে শুভ্রতা পেল শুধুও অপমান, অবজ্ঞা। শুভ্রতা মনে মনে কষ্ট পেলেও ওর একতরফা ভালোবাসা সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলল। শুভ্রতার এই একপাক্ষিক ভালোবাসা আদৌ কি কখনো পূর্ণতা পাবে? নাকি সুখ নামের শব্দটি আজীবন অধরাই থেকে যাবে ওর জীবনে?