

“মানুষের জীবনে প্রথমবার অনেক অদ্ভুত কিছু ঘটে। এই যেমন নৈশী প্রথমবার কোনো পুরুষে আটকা পড়েছে, প্রথমবার কোনো পুরুষকে এভাবে বেহায়া নজরে দেখে গেছে, প্রথমবার নজর সড়াতে হিমশিম খেয়েছে, প্রথমবার সে কল্পনায় লোকটার বাস্তবিক উপস্থিতি আনতে অপারগতা দেখিয়েছে। নৈশী স্বকীয়তা হারাতে হারাতে টের পেল—প্রণয়জালে আচ্ছাদিত প্রজাপতি সে, নিজস্বতার বলি চড়িয়ে প্রিয়তমকে পেতে হবে। জীবনে প্রথমবারের মতো নৈশীর সাথে আরও একটা ঘটনা ঘটল। নিজস্বতাকে ভুলে সে প্রিয়তমকে পেতে মরিয়া হয়ে উঠল। তৃষ্ণা চড়ে গেছে, নিবারণ জরুরি...”
সুন্দর
Read all reviews on the Boitoi app
Onak onak Valo lagce apu 🥰🥰🥰🥰
এতো বেশি সুন্দর কেনো!!!! নৈশ - তৃষ্ণাকে বারবার পড়ার তৃষ্ণা আমার কেনো মিটে না? ফেসবুকের ছোটগল্পটি আমি অগণিতবার পড়েছি। অগণিত বার!!! সেখানে ওদের আবার পড়ার সুযোগ পেয়েও, সেই তৃষ্ণা কি করে না মেটাই? যতবার পড়ি আমি আমার তত তৃষ্ণা পায়। ওদের কি বারবার আনা যায় না?
মাইন্ড ব্লোয়িং! আর ওয়ান অফ দ্যা বেস্ট একটা গল্প। অসম্ভব সুন্দর হয়েছে, লেখনীতে ফিদা হয়ে গেলাম 🫰
ভীষণ সুন্দর একটি গল্প। বলতে গেলে একদম মনের মতো
চমৎকার । মানুষের অনুভুতি কে কথায় চমৎকারভাবে বর্ণনা করেছেন লেখিকা।
নবনীতা, আমি তোমার গল্প সব সময়, সময় নিয়ে পড়ি। এবার ও পড়লাম" ভালো লাগলো, তবে এটাকে শুধু ভালো লাগা বলববো নাকি আরো বেশি কিছু জানিনা! এ পর্যায়ে এসে একটু খানি হাসলাম! এ যেনো আমাদের প্রতিচ্ছবি দেখলাম।
জাস্ট ফাটাফাটি অসাধারণ একটা গল্প আরেকটু বড়ো হলে ভালো হতো এক কথায় টাকা উসুল একটা গল্প।
নৈশতৃষ্ণা! ফেসবুকিয় একটি ছোট্ট গল্প। যে গল্পের মূল আকর্ষণ ছিল নীল চোখের সুদর্শন মানব তৃষ্ণা। ছোট গল্পটা পড়ে আমার মতো অনেক পাঠকেরই মন ভরে নি। মনে একটা সুপ্ত আফসোস থেকেই গেছে যে, ইশ! আরেকটু বড় হলে কি হতো! সেই আফসোস যে এভাবে হুট করে আনন্দে পরিনত হবে ভাবিই নি! নৈশতৃষ্ণা ইবুক টা আমাদের সবার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিলো! এবার আসি গল্পের কথায়। জনরা দেখেই প্রথমে একটু অবাক হয়েছি। কারণ এটা লেখিকার লেখা প্রথম ফ্যান্টাসি গল্প। সেজন্য এটার প্রতি আকর্ষণ একটু বেশিই ছিল। নৈশতৃষ্ণা গল্পটা ছোটখাটোর মধ্যে বেশ গোছানো, সুন্দর ছিল। নৈশ আর তার জগতের কাহিনি গুলো একদম সম্মোহনীর মতো পড়ে গেছি। নৈশী আসলেও একটা মায়াকন্যা! যার মায়ায় জড়িয়েছে তৃষ্ণা। তবে, সবচেয়ে বেশি ভালো লেগেছে নৈশী আর আয়াতের সম্পর্কটা! দুষ্টুমিষ্টি, কিউট ফ্রেন্ডশিপ! ওদের কথোপকথন গুলা যা ছিলো!! হাসতে হাসতে শেষ! তৃষ্ণার কথা আর কি বলবো! তৃষ্ণাকে দেখে আমার মনে হয় এবার সবারই তৃষ্ণা মিটেছে। সর্বোপরি, নৈশতৃষ্ণাকে নিয়ে আমার এই ছোট্ট জার্নিটা বেশ উপভোগ্য ছিল। ভালোবাসা নেবেন, লেখিকা।🌸
Writer is so so good at creating sizzling chemistry between the characters. You can feel the butterflies from every single dialogue.