

ঝড়ের রাতে মেয়েটির জন্ম বলে দাদী নাম রেখেছিল তুফানী। মা হারা মেয়েটি বাবার অনাদরে কিন্তু দাদীর স্নেহে বড় হতে থাকে। হিজল গাছের সাথে ওর নিবিড় সম্পর্ক। সকালটা কাটে ওর হিজল ফুল কুড়িয়ে। সেই হিজল গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের কাদায় তুফানিকে পাওয়া যায়; যা দেখে গ্রামের সবাই শিউরে ওঠে। ওর পা দুটো ওপরে দিয়ে মাথাটা কাদায় পুঁতে রাখা হয়েছিল! রটে যায় হিজল গাছের ভূত এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে। আসলেই কী তাই? কী ঘটেছিল তুফানির সাথে? প্রকৃত ঘটনা জানতে পড়ুন 'হিজল গাছের ভূত'।
খুব সুন্দর একটা গল্প পড়লাম। সমাজের একটা নোংরাদিক লেখক তার বলিষ্ট লেখনিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যদিও গল্পটির নাম উনি দিয়েছেন হিজল গাছের ভুত। কিন্তু এটা প্রতিকি নাম। এটা একটা থ্রিলার গল্প। পাঠকদের পড়ার আমন্ত্রণ রইলো।
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা গল্প। লেখকের জন্য নিরন্তর শুভকামনা রইলো।