

রহস্যময়, থ্রীলার ও ভালোবাসার গল্প। সুন্দরী লাবন্যময়ী মেয়ে নিরুপমা। ভালোবেসে বিয়ে করে গ্ৰামের দরিদ্র ছেলে জলিল কে। তাঁদের ঘর আলো করে জন্ম নেয় তাঁদের মেয়ে পূর্ণা। ছয় মাস বয়সী মেয়ে কে নিয়ে এক রাতে একা বাসায় থাকে নিরুপমা। সেদিন রাতে খুন হয় নিরুপমা। তার মৃত্যু রহস্য হয়ে থাকে । তারপর থেকে সৎ মায়ের অত্যাচার নির্যাতন সহ্য করে এগিয়ে যায় পূর্ণার জীবন। এর মধ্যে জীবনে আগমন ঘটে প্রেমিক সাঈদ এর। তাঁদের ভালবাসা বিয়ে অবধি গড়ায় কিন্তূ বিয়ের দিন তার প্রেমিক সাঈদ নিখোঁজ হয়ে যায়। প্রেমিকের ফিরে পাওয়ার আশা আর সুন্দর ভবিষ্যৎ এর জন্য পারি জমায় শহরে সেখানে সাক্ষী হয় এক হত্যাকাণ্ডের । ধরা পরে যায় খুনি মাহি বিন চৌধুরীর হাতে। হত্যাকাণ্ডের রহস্য গুম করতে মাহি কৌশলে বিয়ে করে পূর্ণা কে ।