

রুম্পা নামের অসম্ভব সুন্দরী, উগ্র মেজাজী, জেদী আর বোকা এক মেয়ের গল্প। যার বোকামির জন্য ওর পাঁচ বছরের ভালোবাসা শাওন ওর জীবন থেকে হারিয়ে যায়। প্রেমিক হস্তান্তর হয়ে যায় ওরই কাজিন শ্যামলা, মোটা, বোঁচো এবং অসুন্দর —তবে মায়াবী ইতির কাছে। শাওনের মতো সুদর্শন সুপুরুষ পরীর মতো সুন্দরী কে রেখে শ্যাম বর্ণের মায়াবী ইতির মায়ায় আটকে যায়। রুম্পার পাঁচ বছরের ভালোবাসা শাওন রুম্পার জেদ আর বোকামির কারণে হারিয়ে যায় ওর জীবন থেকে। আর তার প্রভাবে ওর জীবনের গল্পের টুইস্ট আসতে শুরু করে। একের পর এক ঘটনা ঘটতে শুরু করে। রুম্পা এক সময় ডিপ্রেশনে চলে যায়। তারই রেশ ধরে ওর বাবা হামিদুজ্জামান অতি আদরের একমাত্র সন্তানের দুর্দশা সহ্য করতে না পেরে হার্ট এটাক করে মারা যান। রুম্পা প্রতিবন্ধী মৃত্য মেয়ের জন্ম দেয়। একেতো ভালোবাসার মানুষ কে হারানোর বেদনা, তার উপর দুই প্রিয়জনের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে —রুম্পা আত্মহত্যার প্রয়াস চালিয়ে ব্যর্থ হলে এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রুম্পা এসবের জন্য ও ইতিকে দায়ী করে। এবং প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে রুম্পা ইতিকে মারার অনেক চেষ্টা করে। এভাবেই গল্পের কাহিনী এগোয়। এবং এর শেষটা ছিল খুবই ভয়ানক।
আসলেই একটা ভুল থেকেই সব কিছু নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব, সম্পর্ক পরিবার জীবন সব কিছু নষ্ট হয়ে যায় একটা ভুল থেকেই
Read all reviews on the Boitoi app