

পিঙ্কুর তিক্ত শৈশবের স্মৃতিতে একমাত্র স্বস্তির নাম ছিল রবি মামা। মামা-ভাগ্নের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই ছিল বেশি। অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পরে সেই রবি মামা হয়ে যায় রবার্ট। আগের কোনোকিছুই আর তার মাঝে থাকে না। তাই দেশে আসার পরে পিঙ্কুর সাথে সম্পর্কটা আর জোড়া লাগলো না। এমনকি রবি মামার মৃত্যুর খবর সে পায় চার দিন পরে। বহু বছর পরে মামাবাড়ি পা রাখার পরে একে একে দেখা হয় সবার সাথে। এক একেকজন মানুষের হাত ধরে সামনে আসে মামার একেকটা সত্য। অনেকটা মাটি খোড়ার মতোই, এটি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার গল্প।
হালিমার লেখা চমৎকার জানতাম। অনেকদিন পর পড়ে ভালো লাগল। থ্রিলটা ভালো ছিল।
Read all reviews on the Boitoi app
সুন্দর সাবলীল একটা থ্রীলার।লেখকের লেখনী চমৎকার। প্রথম দিকে গল্পটা সহজ, একদম ধরে ফেলেছি লাগলেও মাঝ থেকে শেষ পর্যন্ত বেশ উত্তেজনায় শেষ করেছি। লেখকের প্রথম ইবুক হিসেবে অনেক ভালো ছিলো। ই-বুকের বানান জনিত যে আতঙ্ক তা একেবারেই নেই।আগামীর জন্য শুভকামনা।