

স্মার্ট শিক্ষার্থী বলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তিগত জ্ঞান ও ইতিবাচক গুণাবলির সমন্বয়ে গড়ে ওঠা একজন অনন্য গুণের অধিকারী শিক্ষার্থী বোঝায়। আমাদের সকলের মাঝেই কম-বেশি মেধা রয়েছে। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে আমরা সে মেধাশক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে একজন আত্মনির্ভরশীল এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি না। তাছাড়া সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থী তার জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না। আমি প্রবলভাবে বিশ্বাস করি আমার রচিত এই বইটি সকল শিক্ষার্থীকে একজন ‘স্মার্ট শিক্ষার্থী’ হিসেবে গড়ে তোলার পথ নির্দেশনা হিসেবে কাজ করবে। এ বইটি পাঠ করার পর একজন শিক্ষার্থী নিজেকে নতুন ভাবে আবিস্কার করতে শিখবে। নিজেকে নিয়ে যেতে পারবে অনন্য এক উচ্চতায়, ইনশাআল্লাহ।