

সারাজীবনে কবিতা লিখতে না পারা ব্যক্তিটাও আজ কবি হয়ে উঠেছে। হ্যা, আমার কথাই বলছি। আজ যেন আমার অবস্থা তেমনই। আমার কথা শুনে সে তো হেসে খুন। আমাকে বলছে, "আগে বলেন নি কেন আপনি যে এত রোমান্টিক? হা হা হা হা"। প্রতুত্তরে জবাব দিলাম, "দেখা না হলে কী কথা বলা যায়?" "যায় তো!" "কীভাবে?" "মনে মনে"। বুঝলাম, আমার প্রিয়তমা স্ত্রীও আমার চেয়ে কম যান না।