

কয়েকজন কিশোর মিলে মিছিল করতে করতে তারা প্রথমে শহীদ মিনারে যায়। শহীদ মিনার ফুলে-ফুলে ভরে গেছে। সুজন ও তার বন্ধুরা একে-একে ফুলগুলো সাজিয়ে রাখে অসংখ্য ফুলের ভিড়ে। তারপর মুষ্টিবদ্ধ হাত তুলে শপথ গ্রহণ করে। চোখে আগুনের লেলিহান শিখা যেন জ্বলে ওঠে। শহীদ মিনার থেকে ঘুরে দাঁড়ায়। মিছিল করে তারা এগিয়ে যায়। শহরের অলিগলি ধরে হাঁটতে থাকে। তাদের কণ্ঠে উচ্চারিত হয়, 'জয় বাংলা। বিজয় এনেছি, বিজয় রাখব। রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বীর যোদ্ধারা অস্ত্র ধর, বাংলাকে রাজাকার মুক্ত কর।'