

বিমোহিত বর্ষার ক্রান্তিলগ্নে মুহূর্ত ও হৃদিতার প্রথম দেখা। ক্রান্তিলগ্নের অবসানে মুহূর্তের ব্যস্ততার নতুন জগতে আগমন ঘটে হৃদিতার। জীবন-মৃত্যুর শেষ সন্ধিক্ষণে অজস্র মানুষের ঠাঁই মিলে দ্বিতীয় শান্তির নীড়ে। শান্তির নীড়ে চেনা-অচেনা মুখশ্রীর ভালোবাসা, টুকরো টুকরো খুশি আনন্দে হৃদিতা বাস্তবতা উপলব্ধি করতে শিখে। কিন্তু আড়ালে অগোচরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিরাট ষড়যন্ত্র চলতে থাকে। বিরহ প্রেমের দহনে প্রণয় পরিণয়ে রূপ নিলেও শান্তির নীড়ের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টায় দু'টি জীবনে ঝড় বয়ে চলে। অপূর্ণ প্রেমালিঙ্গণে প্রেয়সী ও প্রেমিক পুরুষের শেষ পরিণতি কি হবে? কি-ই বা হবে শান্তির নীড়ের? শেষ অবধি কি শ্রোতা প্রিয়তার ব্যাকুল হৃদয়ে প্রশান্তি আসবে নাকি হৃদয়ভঙ্গ কাহিনীতে ❝হৃদ মাঝারে❞ গল্পের সমাপ্তি ঘটবে?