

এই জঙ্গলটা আনুমানিক এক কিলোমিটারের কম হবে। কিন্তু মাঝখানে যথেষ্ট গভীর এবং ভীতি জনক! বেশ কিছু বছর আগে একবার তিনি এই পথে এসেছিলেন। তখন রাস্তা আরো খারাপ ছিলো! এখন তাও পাকা হয়েছে। তিনি কিছু দূরে গিয়ে আবার গাড়ি থামালেন। সামনে একটা আলো দেখা যাচ্ছে! বোধ করি, কেউ বা কিছু একটা তার দিকেই এগিয়ে আসছে। কিন্তু তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। নাঈমুল চৌধুরী সুঠাম গড়নের মানুষ। ভয় ভীতি খুব একটা নেই তার। তবে অজ্ঞাত কিছুর জন্য বুকের ভিতর চিনচিনে ব্যথাও কম হলো না। খানিক বাদে স্পষ্ট দেখা গেলো, একটা রেইনকোট পড়া মেয়ে! মেয়েটা গাড়ির কাঁচে নক করে।
চালিয়ে যাও
Read all reviews on the Boitoi app
Wow
চালিয়ে যাও শালা বাবু😫