

স্বামী স্ত্রীর সম্পর্ক ততক্ষণ অবধি'ই সুন্দর যতক্ষণ অবধি সেই সম্পর্কে বিশ্বাস আর যত্ন থাকে। ঠিক যেদিন অপর পাশের মানুষটার উপর থেকে বিশ্বাস উঠে যাবে, সেদিন'ই ধরে নিতে হবে সম্পর্কের সুতো ছিঁড়ল বলে। এরপর আর যতই গিঁট দেওয়ার চেষ্টা করা হোক না কেন তা আর আটকাবে না। তবে ফারজাদ প্রিয়তা কি পেরেছিল শেষ অবধি এই সম্পর্ককে মজবুত গিঁটে বেঁধে রাখতে, না-কি তাদের সম্পর্কের সুতোও ছিঁড়ে গিয়েছিল দারুণ অযত্নে আর অবহেলায়। জানতে পড়ুন, "অলিখিত অধ্যায়।" এক নয় দুই জোড়া দম্পতির সংসারের গল্প।