

আমাদের পঞ্চভুজ প্রেমের যেভাবে সমাপ্তি ঘটেছিল সেটা কি অন্যভাবে হতে পারতো? আমি জানি না। আপনারা বলতে পারবেন। আমি শুধু যা যা ঘটেছে তা হুবহু তুলে ধরব পাঠকের আদালতে । একটা কথাও লুকবো না। আপনারাই বিচার করবেন। সব শুনে আপনারাই বলে দেবেন এই পঞ্চভুজ প্রেমে দোষটা কার ছিল? আমার, সিমলার, সৌমেনের নাকি মৌমিতার? নাকি পুরো সমাজে যে অবক্ষয় ধরেছিল আমরা তার ভুক্তভোগী? শেষ পর্যন্ত আমাদের কেউ কেউ তো সমাজের ভাঙ্গা টুকরোর নীচেই চাপা পড়লাম। এই গল্পের আরম্ভ আমার স্কুল জীবনে। তখন সৌমেন আর আমি এক ক্লাসে পড়তাম। কিন্তু স্কুল জীবনের কথা আমি এখুনি বলতে চাই না। আমি গল্প শুরু করবো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে। মানে আমি চলে যাবো আজ থেকে দশ বছর পেছনে, ২০০৬ সালে। তার আগে আমার সম্পর্কে কিছু জেনে নেয়া যাক। আমি ভাস্কর চৌধুরী। এক বছর আগেও আমি নিউইয়র্কের একটা আর্কিটেকচার প্র্যাক্টিসে কাজ করতাম। নিউইয়র্ক থেকে কোথায় এলাম, কোথা থেকে এ গল্প লিখছি সেটা না হয় পরে জানবেন আপাতত আগামী দুমাস ধরে আমি আপনাদের শোনাবো আমার প্রথম বসন্তের গল্প। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ। আহা! কী নরমসরম সফটি ছিলাম আমি, একটা তেলাপোকা পিষে মারতে পর্যন্ত কষ্ট হতো। অবশ্য আমাদের অভিজাত বাসায় তেলাপোকা ছিল না কোনদিনই, সৌমেনদের হোস্টেলে ছিল।
"কিছুটা ভিন্ন ভঙ্গিমায় বলা একটি গল্প, যাতে তারুণ্যের উচ্ছলতা যেমন আছে, তেমনিভাবে নিয়তির কাছে মানুষের অসহায়ত্বও খুব নির্মমভাবে চিত্রায়িত করা হয়েছে। শেষটুকুতে হাহাকার ছিল, কিন্তু সত্যিকার ভালোবাসার প্রকাশ হয়তো এর চেয়ে ভালোভাবে করা সম্ভব না।"
গভীর, আনন্দময়!
Read all reviews on the Boitoi app
কিছুটা ভিন্ন ভঙ্গিমায় বলা একটি গল্প, যাতে তারুণ্যের উচ্ছলতা যেমন আছে, তেমনিভাবে নিয়তির কাছে মানুষের অসহায়ত্বও খুব নির্মমভাবে চিত্রায়িত করা হয়েছে। শেষটুকুতে হাহাকার ছিল, কিন্তু সত্যিকার ভালোবাসার প্রকাশ হয়তো এর চেয়ে ভালোভাবে করা সম্ভব না।