

বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও হতাশার। সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। বিবাহ ঘিরে আমাদের অনেক আশা স্বপ্ন থাকে।আর বিয়ের পর স্বামী স্ত্রী দুজনের একে অপরের প্রতি মানিয়ে নিতে পারাটাও নিজেদেরকেই তৈরী করে নিতে হয়।আমার এই গল্পের কেন্দ্রীয় চরিত্র অহনা এবং নিখিল।তাদের সংসারে ভালোবাসার বন্ধন তাঁদের ছোট্ট ছেলে রাফিন।ওদের খুঁনসুটি, ঝগড়া আর মধুর ভালোবাসা নিয়েই সাজানো হয়েছে আমার "সংসার সুখের হয় রমনীর গুণে"গল্পটি।আশা করি পাঠকদের কাছে ভালো লাগবে।ই-বুকে এটাই আমার প্রথম লেখা গল্প।বাস্তব সংসার জীবনের মুখ্য বিষয় গুলো আমার এই গল্পটি পড়লে পাঠকরা বুঝতে পারবে। শুভ কামনা সবার জন্য। 💖🫶