

শান্ত হও লবঙ্গ, আমার কথা শোন। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রথম বউ। এটা এক্সিডেন্ট ছিলো। যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সেই পৃথিবীর ধ্বংসের কারন জানতে আর ইচ্ছে করছে না। হুমাকে তার দাদার বাসায় রেখে আমি দ্বিকবিদিক শূন্য হয়ে বাড়ি ছুটে আসলাম। বাহিরে তখন অঝোর ধারায় বৃষ্টি। পথে পথে অনেক পরিচিত অপরিচিত মানুষ জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে। বাড়ির উঠানে বৃষ্টির ঝিরমঝিম শব্দের সাথে আমার কান্নার কান্নার শব্দ মিশে একাকার হয়ে গিয়েছিল। আম্মা দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। আমি পাগলের মতো বিলাপ দিয়ে বলেছি- -আমাকে ঠকানো হয়েছে, বিনা অপরাধে নিঃস্ব করে দিয়েছে আম্মা। আমি ভাবতাম আতা আমাকে ভালোবাসে, এটা নিছক আমার ভাবনা ছিল আম্মা। আমি সংসার ভালোবাসতাম বলে কি সংসারের রেখা আমার হাত থেকে মুছে দেয়া হয়েছে, আম্মা? বউ বন্দী, বউ বন্দী খেলা থেকে কি আমার নিস্তার হবে না আম্মা?
শেষটা অন্যরকম হলেও পারতো।কিংবা শুরুটাও অন্যরকম হলেও পারতো।এটার সেকেন্ড পার্ট কি আসবে?
Read all reviews on the Boitoi app
খুব ভালো একটা উপন্যাস. জীবন আসলে এমনি. আর এই ধরনের সংসার গুলোর শেষ এরকমই হয়. আমার বড় বোন এর এরকম টক্সিক সংসার ছিল. আমি মনে করি সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের যৌতুক না দিয়ে ওই টাকা দিয়ে তারে ঘর করে দেয়া উচিত. লবঙ্গ তাও বাবার বাড়ির সাপোর্ট পেয়েছে. বেশিরভাগ মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি থাকে না. কিন্তু কাহিনী একদম একশতভাগ মিল রয়েছে.
Facebook e jokhn porechilam tokhn o valo legeche ekhn o onek valo legeche apu. Onek onek shuvo kamona apnar jnno