
প্রিয় পাঠক, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত, যে আপনাদের সামনে আমার প্রথম কবিতার বই "প্রহেলিকার বাঁধনে অনুভূতিরা" উপস্থাপন করতে যাচ্ছি। এই বইটি আমার লেখার জগতে একটি নতুন অভিজ্ঞতা, যেখানে আমি হৃদয়ের গভীরে লুকানো অগণিত অনুভূতি ও আবেগের প্রতিফলন তুলে ধরার চেষ্টা করেছি। কবিতা হলো অনুভূতির এক অনন্য রূপ, যা শব্দের মাধ্যমে আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে। এখানে আমি মানুষের জীবনের বিভিন্ন দিক, সম্পর্কের জটিলতা, প্রেম-ভালোবাসা, রাগ, অভিমান এবং বিচ্ছেদ রহস্যে মোড়ানো ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রতিটি কবিতা যেন একেকটি প্রহেলিকা, যেখানে গোপন রহস্য ও অনুভূতিগুলো আবদ্ধ রয়েছে।