

পিচ্ছিলের প্রতি আমাদের যে আদিম অস্বস্তি তারই মুখোমুখি হয় ডাক্তার আসিফএক অদ্ভুত অসচরাচর অভিজ্ঞতার মধ্য দিয়ে। বনপথে হাঁটতে গিয়ে এক আশ্চর্য সত্যের মুখোমুখি হয় দুই নারী, বনের শো শো শব্দে সে সত্য চাপা কান্না হয়ে রয়ে যায় ওদের জীবনজুড়ে। যে ঝড়টা জমছে সমুদ্রজুড়ে, ওটা কেন লালচে আর অনন্ত হয়ে উঠছে, তার উত্তর খুঁজতে গিয়ে এক ভীষণ আশংকার মুখোমুখি হয় দুজন পর্যটক। তিনটি ভয় আর রহস্যে ঘেরা হরর গল্প নিয়ে মাশুদুল হকের পিচ্ছিল।