

কারিমুনের কথা মতো সাদেক গিয়ে পাত্রকে দেখে এসেছে এমনকি টুনটুনের অসুখের কথাও চেপে গেছে। পাত্রের বাড়ি বড়ো শহরে। ট্রেনে করে যাতায়াত করতে হয়। তাই টুনটুনের অসুখের কথা কেউ কানে না তুললে বিয়ের আগে পাত্র ও তার পরিবার জানতে পারবে না— এমনটাই সাদেক আর কারিমুন ভেবে নিশ্চিন্তে আছে। এদিকে বিয়ের আয়োজন চোখের সামনে হতে দেখে টুনটুন শুধু বালিশ ভিজিয়ে রাত পার করছে। তার ছোট্ট কিশোরী মনে যে প্রেম জেগেছিল‚ পূর্ণতা পাওয়ার আগেই যে প্রেম মরে গেল তা এই ধরায় কারো জানাই হবে না। কিন্তু যাকে ভালোবাসলো‚ সে তো টুনটুনের মনের খবর অল্প হলেও আঁচ করতে পেরেছিল।
অত্যাধিক সুন্দর, সুষ্ঠু একটা গল্প।love it❤️
Read all reviews on the Boitoi app
গল্পের কাহিনি খুব মজার ছিল। পুরোটা পড়ে হেসেছি। কথা আপুর প্লট ভাবনা খুবই আনকমন ছিল। শুভকামনা 🫶🫶