

গোধূলি লগ্নে মিষ্টি লাল র'ক্তাভ সূর্যটাকে আড়াল করে দিয়ে হঠাৎ-ই কালো মেঘে আকাশ ঢেকে গেল। চারিপাশ প্রচন্ড বাতাস বইতে শুরু হলো, গাছ গাছালির পাতা নড়া, হেলে পড়া, ডাল ভাঙার মতো মৃদু মন্দ আওয়াজের মধ্যে। মাঝে মাঝে হৃদয় কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠছে। আর এই ভয়ংকর পরিবেশের মধ্যে আমি একা আমাদের বাড়িতে।