

জাহিদ নামের এক লোক রাতে অফিস থেকে বাড়ি ফিরছিল। ফিরার পথে গলির চায়ের দোকানে দেখা হয় রেজা নামের আরেক লোকের সাথে। দুজনের মধ্যে কিছুক্ষণ নানান বিষয় নিয়ে কথা হয়। কথা আর আড্ডা শেষে জাহিদ আবার বাড়ির দিকে যেতে থাকে।কিন্তু অন্ধকার গলির মধ্যে তার মনে হতে থাকে, কেউ তার পিছু করছে। কেউ ফিসফিস করে বলছে, “কী খুঁজছেন”? জাহিদ ভয়ে তার হাঁটার গতি আরো বাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে। বাড়ি ফিরে পুরো ঘটনা তার স্ত্রী জাকিয়াকে বললে সে বলে,"এটা হয়ত কাকতালীয় বা আপনার মনের ভুল। এ গলিতে আবার ভূত আসবে কোথা থেকে, তাও আবার আপনার জন্য?” পরের দিন সকাল হতে না হতেই দরজায় পুলিশ অফিসার ফারাজ এসে হাজির হয়। গতকাল রাতে এলাকায় খুন হয়েছে, যে ছিল রেজা নামক সেই লোকটার স্ত্রী। কিন্তু... জাহিদ বা রেজা কেউই নাকি খুন করেনি। তাহলে রেজার স্ত্রী, নাজমাকে কে খুন করল? তদন্ত চলতে থাকে ধীরে ধীরে, বের হয়ে আসে আরো কিছু চরিত্র। অবশেষে যখন জানা যায় রেজার স্ত্রীকে কে খুন করেছে। ঠিক তখনি খুন হয় আরো দুটো! কিন্তু সে দুজন কে? জাহিদের খুব কাছের কেউ? আর তাদের খুনই বা কে করল? সব প্রশ্নের উত্তর পেতেই যুক্ত হয় এক নতুন মানুষ। বাতাসে ভেসে বেরাতে থাকে নতুন মৃত্যুর গন্ধ!