

রাত সাড়ে তিনটায় আমি রেন্ট এ কারের যে গাড়িতে উঠে বসলাম, সেই গাড়ি আমাকে যেখানে নিয়ে গেল, সে এক অদ্ভুত জগৎ। রহস্যময় এই গল্পে ডুবে থাকতে পড়ুন- আল মদিনা রেন্ট এ কার। ক্লাস নাইনের কামরুল নামের ছেলেটির যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, সেটা টের পাওয়ার পর আমার খাওয়া ঘুম হারাম হয়ে গেল। কী সেই ক্ষমতা? জমজমাট রহস্যময় এই গল্পের নাম- অবন্তী ঘুমিয়েছে। ভিন্ন স্বাদের দুটি অতিপ্রাকৃত গল্পের সমন্বয়ে রচিত এই বইটি আপনাকে নিয়ে যাবে বাস্তবতার বাইরের অন্য কোনো জগতে।