

প্রচন্ড ভয় বুকে নিয়ে বাসর ঘরে বসে আছে মৃথিলা। চোখ দিয়ে নির্গত হচ্ছে অনবরত পানি। কি অপরাধ ছিলো তার? কি অপরাধে জীবন তাকে এত বড় শাস্তি দিলো। জন্মের পরে মায়ের মুখ দেখতে পেলনা। মায়ের ভালবাসা কি সেটা সে পায়নি। বাবা থেকেও যেন নেই। বাবা কোনদিন তাকে ভালবাসেননি। বাবার সংসারে সৎ মায়ের অত্যাচারে দিনের পর দিন জর্জরিত ছিলো তার জীবন। ভালবাসা এই শব্দটা বড্ড বেমানান তার জীবনে। অসংখ্য ঝড় -তুফানের মাঝে তার জীবনে এলো আরো একটি ভয়াবহ ঝড়। হুট করেই একজন অচেনা অজানা মানুষের সাথে আজন্মের বাঁধনে বাঁধা পড়ল। যে মানুষ টি কীনা তারই সৎ বোনের হবু বর ছিলো। কি এমন হয়েছিলো বিয়ের আসরে, যার জন্য তার বড় বোনের হবু বরের সাথে জোর করে তার বিয়ে দেওয়া হয়। মৃথিলার জীবনের কালো অধ্যায় কি এখানেই শেষ নাকি নতুন করে আরো ভয়ংকর ঝড়ের শুরু হল?
তোমাকে ভালো লাগে তাই তোমার বই আসছে এখন কিনতে হবে ❤️❤️
Read all reviews on the Boitoi app