

পৌষের সকালগুলোতে আমরা এক মুঠো রোদের অপেক্ষা করি। কুয়াশার তীব্রতায় মনে হয় রোদ উঠবেই না। একসময় কুয়াশার চাদর ছেড়ে যখন সূর্য তার আলো ছড়ায়, আমরাও মোড়া পেতে বসি। রোদ পোহায়। বেশ আরাম আরাম লাগে। গল্পগুজবে মেতে উঠি। আমার গল্পগুলোও তেমনি। পৌষের রোদ্দুরে বসে গল্পগুজবের মতো। আশা করি, পড়তে ভালো লাগবে। বিশেষ করে যারা গল্পপ্রেমী বা নতুন পাঠক। কোনো ভুলত্রুটি চোখে পড়লে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাতে পারেন। পাঠক আপনাকে স্বাগতম, পৌষের রোদ্দুরে এই গল্পের আসরে।
আমি বই পড়তে অনেক ভালোবাসি
Read all reviews on the Boitoi app
ছোট ছোট গল্পগুলো একেকটা একেক রকম