

কফিশপের মালিকও বুঝে গেছে, রাহাত এই সময়টা প্রায়ই এখানে আসে। মাঝে মাঝে রাহাতকে টিজ করে, "কিছু বলবি না, শুধু দেখে যাবি?" রাহাত একটু মুচকি হেসে বলে, "নাহ, এই দেখাটাই অনেক।" সে বুঝতে পারে, মেয়েটির দিকে তাকিয়ে থাকা ছাড়া সে আর কিছুই করতে পারে না। তার চোখে একটা গভীর বিষণ্ণতা আছে, যা রাহাতের মন ছুঁয়ে যায়। তবে সে কখনো মেয়েটির কাছে যায় না, কারণ সে জানে, তার এই ভালোবাসা শুধুই একতরফা।
ভালো
Read all reviews on the Boitoi app