

জহির আর দিয়ার পরিচয় ফেসবুকে। তারা একে-অপরকে ভালোবাসলেও দিয়া একসময় তা অস্বীকার করে। জহির মানসিকভাবে ভেঙে পড়লে হঠাৎ পরিস্থিতি তার অনুকূলে আসে। অর্থাৎ দিয়া একদিন নিজ থেকেই আবার ফিরে আসতে চায়। কেন দিয়া চলে গিয়েছিল? কেনইবা আবার তার ফিরে আসা? আর সে এলেও কি জহির তাকে মেনে নিবে?