

কারো জীবনে প্রকৃত প্রেম আসে খুব সহজে, অনেকটা না চাইতে পেয়ে যাওয়ার মত। অবাক হলেও সত্য সহজে পেয়ে যাওয়া ভালোবাসার গুরুত্ব কতখানি অনেকেই তা বোঝে না, যখন বোঝে তখন অনেকটা দেরি হয়ে যায়। কেউ আবার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার পরেও হারিয়ে ফেলে। আর কেউ! কেউ তীব্র ভাবে প্রেমে পড়ে, ভালোবাসার মানুষটির সাথে তীব্রভাবে ভালোবাসা যাপন করতে চায় অনেকটা সমুদ্র যাপন কিংবা অরণ্য যাপন করার মত! তবে আদতে কি তা হয়! প্রিয় পাঠক, পড়ুন তিনটি ভিন্ন স্বাদের রোমান্টিক গল্প দিয়ে তৈরি ই-বই অরণ্য যাপন।
অনেক সুন্দর লাগল 🫠
Read all reviews on the Boitoi app
চমৎকার এই ইবুক টি পড়ে শেষ করলাম। প্রিয় লেখিকার লেখার ধার বেড়েই চলেছে আর আমার মুগ্ধতাও বেড়ে চলেছে অবিরাম। তিনটি চমৎকার গল্পে সাজানো এই ইবুক খানি। আমার সবচেয়ে ভালো লেগেছে মন্দদিনের উপাকখ্যান গল্পটা। চোখ ভিজে এসেছে। সব মিলিয়ে দারুণ উপভোগ করার মতো এই ইবুক টি চাইলে আপনিও পড়তে পারেন। ভালো লাগবে। ❤️❤️
সবগুলো ভাল লেগেছে তবে অরণ্য যাপন টা অনেক ভালো লেগেছে।
আমার খুব প্রিয় লেখিকা তামান্না স্মৃতি র অরণ্য যাপন বইটা শেষ করলাম 3 টা সুন্দর জীবন ধর্মী গল্পের সমন্বয় দ্বিতীয় গল্পের নিশু র জন্য কষ্ট লেগেছে তবুও এটাই জীবন এটাই জীবনের গল্প সবশেষে লেখিকা তামান্না স্মৃতি কে ধন্যবাদ এতো চমৎকার একটা বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা
তিনটি গল্পই ভালো লেগেছে। রিকমেন্ডেড। লেখকের জন্য শুভ কামনা।
৩ টা গল্প-ই চমৎকার। প্রতিটি গল্পে সাবলীল বর্ননা, মুগ্ধ করেছে। গল্প ৩ টা পড়তে বেশ ভালো-ই লাগতেছিলো। 🥰 অসাধারণ গল্প - শুভ কামনা রইলো। ❤️
তিনটি গল্পই খুব ভালো লেগেছে। শুভকামনা রইল।
অরণ্য যাপন গল্পটা একটু অন্যরকম। লেখার স্টাইলটা খুব ভালো লেগেছে।