

শুরুতেই একটা কথা না বললেই নয়, আমি কোনো লেখক না। তাই একজন লেখকের মতো লেখা হবে, এই আশা করে যদি আমার লেখা পড়েন। তাহলে এতে হয়তো আশাহত হতে পারেন। যখনই আমার মন খারাপ হয়, তখনই আমি লিখতে বসি। এই আশায় যে যদি আমার মন খারাপ ভাবটা যদি একটু কমে! তাই একটা হাসিখুশি ছেলের গল্প লেখার মনস্থির করলেও, পরিশেষে দেখা যায় তা কোনো দুঃখের গল্প হয়ে শেষ হয়। এতে কিছুটা মনের ভার কমলেও, আমার লেখা গল্প পরে আগেও চেয়েও বেশি মন খারাপ হয়। শেষে বলতে ইচ্ছা করে "এমন গল্প না লিখলেও পারতাম"। আমার লেখার সঙ্গী একমাত্র আমার হৃদয়ের নৈরাশ্যের ভার। তাই মাঝে মাঝে অনিচ্ছায় বলতে ইচ্ছা করে - "আসুক না কিছু দুঃখ কষ্ট এসে বলে দিক কোনো মন খারাপের উপাখ্যান"। শেষে দুই লাইন হুমায়ূন আহমেদের " অমানুষ" বই থেকে নিয়েছি।