

প্রকাশ তার স্ত্রী স্বর্ণালীকে প্রচণ্ড ভালোবাসে। বিয়ের দশ বছর পর তাদের বাচ্চা হতে যাচ্ছে। আর বাচ্চা পেটে আসার পর স্ত্রীকে কোনো কাজ করতেও দিত না। তমা নামে বাসায় একজন সহকারী ছিল। শখ করে দুজনে বাচ্চার নাম রেখেছিল মেঘমালা৷ সুখের সংসারে হঠাৎ করেই ঝড় নেমে আসে। বাচ্চাসহ স্বর্ণালী নিখোঁজ হয়ে যায়। এরপর হঠাৎ করে সাপের কামড়ে তমা মারা যায়। স্বর্ণালীকে খুঁজে পাওয়া যায় না। প্রকাশকে পুলিশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে আরেকটা চাঞ্চল্যকর খবর পাওয়া গেল, মৃত তমা চার মাসের অন্তঃসত্তা ছিল। তাহলে এই বাচ্চাটা কার ছিল? প্রকাশ কি নিজের বউ-বাচ্চাকে সরিয়ে দিয়ে তমার সাথে ঘর করতে চেয়েছিল? সব ষড়যন্ত্রের মূলে প্রকাশ না কি অন্য কেউ? জানতে হলে বইটই এপ্স থেকে "মেঘমালা" গল্পটি পড়ে ফেলুন।
"চমৎকার সাবলীল কাহিনি। একের ভেতরে অনেক রহস্য। স্বর্ণালী কেন তার মেয়ে নিয়ে উধাও? তমা কেন মারা গেলো? তমাকে অন্ত:স্বত্তা করার জন্য দায়ী কে? প্রকাশ নাকি সুশান্ত- কে প্রকৃত দায়ী? শাকিল, প্রকাশ, সুশান্ত, সুমী, স্বর্ণালী আর মেঘমালা প্রত্যেকটা চরিত্রের গঠনই সুন্দর ভাবে লেখা হয়েছে। ছোট্ট একটা গল্পে এত সুন্দর ভাবে রহস্য উদঘাটন করা লেখকের মুন্সীয়ানাই প্রমাণ করে।"
চমৎকার সাবলীল কাহিনি। একের ভেতরে অনেক রহস্য। স্বর্ণালী কেন তার মেয়ে নিয়ে উধাও? তমা কেন মারা গেলো? তমাকে অন্ত:স্বত্তা করার জন্য দায়ী কে? প্রকাশ নাকি সুশান্ত- কে প্রকৃত দায়ী? শাকিল, প্রকাশ, সুশান্ত, সুমী, স্বর্ণালী আর মেঘমালা প্রত্যেকটা চরিত্রের গঠনই সুন্দর ভাবে লেখা হয়েছে। ছোট্ট একটা গল্পে এত সুন্দর ভাবে রহস্য উদঘাটন করা লেখকের মুন্সীয়ানাই প্রমাণ করে।
Read all reviews on the Boitoi app
চমৎকার একটি গল্প কিন্তু আমাদের সমাজে এমন অসংখ্য প্রকাশ আছে যার কারণে এমন অসংখ্য স্বর্ণালি সাফার করে। লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গল্প লেখার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু।