

সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি আমার ঘরে বসে বই লিখছি, তাও ঠিক ঠাক মতো বই লিখতে পারছি না৷ এই দুইদিন হলো ব্যোমকেশের গায়ে অনেক জ্বর৷ বৌঠান তার বাবার বাড়ি গিয়েছে এই সপ্তাহ খানিক হলো। আমি বৌঠানকে জানাতে চেয়েছিলাম ব্যোমকেশের গায়ে জ্বর। কিন্তু ব্যোমকেশ আমাকে বারন করে দিয়েছে, ও আমায় বলেছে - অজিৎ আমার যে গায়ে জ্বর সেটা সত্যবতীকে জানানোর দরকার নেই। আমার জ্বর এমনিতেই কমে যাবে৷সত্যবতীকে জানালে, ও আমাকে নিয়ে চিন্তা করবে, কাজে ঠিক মতো মনযোগ দিতে পারবে না। আর আমি সেটা চাই না,বুঝলে অজিৎ