

সুন্দর হাসির এই লম্বু ছেলে টা এমন করে তাকিয়ে আছে আমার তো রীতিমতো হৃদপিণ্ড টনটন করছে। মাঝে মাঝে ইচ্ছে করে ফাগুন ভাইয়ের চোখ গুলো খুলে বইয়ের পাতায় রেখে দেই। মনে হচ্ছে কি বিভৎস চিন্তা। না,একদম বিভৎস চিন্তা নয়। ময়ূরের পালকের মতো বইয়ের পাতায় চোখ জাড়া যত্ন করে রেখে দিলাম। যখন ইচ্ছে বইয়ের পাতা উল্টে দেখলাম এক জোড়া চোখ দুই জোড়া হয়েছে কি না। ভাবনার রেশ কেঁটে যাওয়ার আগেই, আমার হাতে খপ করে ধরে টুপ করে একটা চুমু দিয়ে হনহনিয়ে আব্বার দিকে চলে যেতে লাগলো।